Home » বিশ্বকাপে শোরগোল ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন অ্যাঞ্জেলা ম্যাথুস

বিশ্বকাপে শোরগোল ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন অ্যাঞ্জেলা ম্যাথুস

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ৬ নভেম্বর : সোমবার  শুধু বিশ্বকাপে নয় , আন্তর্জাতিক ক্রিকেটে একটি তাৎপর্যপূর্ণ দিন।আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের সঙ্গে জড়িয়ে গেল এঞ্জেলো ম্যাথুসের নাম । আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে টাইমড আউট হলেন শ্রীলঙ্কার আলরাউন্ডার ও প্রাক্তন অধিনায়ক এঞ্জেলো ম্যাথুস।

আরও পড়ুন    বিশ্বকাপে শোরগোল ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইমড আউট হলেন অ্যাঞ্জেলা ম্যাথুস

শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচে ১৩৫ রানে ৪ উইকেট পড়ার পরে ব্যাট করতে আসেন এঞ্জেলো ম্যাথুস। কিন্তু তার হেলমেটের স্ট্র্যাপ ছিড়ে যাওয়ায় হেলমেট পাল্টাতে তিনি দ্বাদশ ব্যক্তিকে আসতে অনুরোধ করেন আর এই পর্বে প্রথম বল খেলার আগেই তিন মিনিট সময় পেরিয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি আউটের আবেদনের ক্ষেত্রে রিভিউ চান। ম্যাথুসকে ক্রিকেটের নিয়ম মেনে আউট ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ঐতিহাসিক ঘটনাটি কতটা ক্রিকেটের স্পোর্টিং ভাবনাচিন্তার পক্ষে অনুকূল   তা নিয়ে তর্ক-বিতর্ক চলবেই।

আরও পড়ুন   নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ে গেল যাত্রী বোঝাই বাস, মৃত ৪

প্রাসঙ্গিকভাবে, জেনে নেওয়া যাক টাইমড আউট নিয়মটি প্রকৃত কী?

টাইমড আউট ও তার নিয়ম : উইকেট পড়ার পরে নতুন ব্যাটসম্যান ক্রিজে আসার পরে, আম্পায়ার বা বিপক্ষের অধিনায়ক না বলা পর্যন্ত, বল খেলার জন্য প্রস্তুত থাকতে হবে, বা অন্য ব্যাটার আউট হওয়ার 3 মিনিটের মধ্যে পরবর্তী বল গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। এই শর্ত মানা না হলে, ক্রিজে আসা ব্যাটসম্যান আউট হবে যা টাইমড আউট বলে গণ্য হবে।বর্ধিত বিলম্বের ক্ষেত্রে যেখানে কোনও ব্যাটার উইকেটে না আসে,আম্পায়াররা ক্রিকেটের এই  আইন অবলম্বন করবেন।সেই আইনে উল্লিখিত ৩ মিনিটের মেয়াদের বিলম্বের জন্য আউট হওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।।

About Post Author