Home » পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?

পশ্চিমবঙ্গ নতুন সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেট, কী পেল রাজ্যবাসী?

সময় কলকাতা ডেস্ক, ২২ জুন : রাজ্যে পালাবদল হয়েছে ৪জুন।  নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার ৪৫ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের নতুন পূর্ণাঙ্গ বাজেটে কী কী দিশা? কী পেল বঙ্গবাসী?

২২ জুন দিনটির দিকে তাকিয়ে ছিল পশ্চিমবঙ্গবাসী। অবশেষে, পশ্চিমবঙ্গ বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের জন্য রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের আট লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামলানোর পাশাপাশি এই বাজেটে কর্মসংস্থান, সামাজিক কল্যাণ এবং পরিকাঠামো উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বাজেটের দিকে তাকিয়ে ছিলেন সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। তাঁদের ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা এদিনের বাজেটে।রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এক ধাক্কায় ২০ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে।এই বৃদ্ধির ফলে কর্মচারীদের মোট প্রাপ্ত ডিএ-র পরিমাণ ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশে। বর্ধিত ডিএ আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে। পেনশন প্রাপকরাও সমপরিমাণ অর্থাৎ অতিরিক্ত ২০% ডিয়ারনেস রিলিফ (DR) পাবেন।

বেকারত্ব রুখতে বিভিন্ন সরকারি দপ্তরে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নতুন নিয়োগ করা হবে। নতুন নিয়োগের ক্ষেত্রে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। মোট পদের মধ্যে ২০,০০০ নিয়োগ হবে পুলিশ বিভাগে এবং ৫০,০০০ নিয়োগ হবে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে। প্রযোজ্য ক্ষেত্রে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

রাজ্যে বিজেপি সরকার এসে তাদের যে প্রতিশ্রুতি গুলি রাখতে শুরু করেছিল সেগুলির উল্লেখ রয়েছে , এবারের বাজেটে। বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রাখা হয়েছে। পূর্বের ঘোষণা মতো সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় দেওয়া ৫ বছরের ছাড় আগামী আরও ২ বছর বজায় থাকবে।’ভরসা কর্মসূচি’ বা যোগ্য শিক্ষিত বেকার যুবদের জন্য অক্টোবর ২০২৬ থেকে এই নতুন প্রকল্প চালু হচ্ছে। বার্ষিক ১ লক্ষ টাকার কম আয়ের পরিবারের স্নাতক বেকাররা মাসে ৩,০০০ টাকা এবং অন্যরা মাসে ২,০০০ টাকা করে ভাতা পাবেন। সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক প্রকল্পঅন্নপূর্ণা যোজনা। পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পরিবর্তে আরও বেশি আর্থিক সহায়তা দিতে আনা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের জন্য বাজেটে ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের মহিলাদের জন্য নিখরচায় বাস পরিষেবা দিতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের জন্য আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা দেওয়া হবে।

বেশ কিছু সংস্কারপন্থী ঘোষণা করা হয়েছে। নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে নতুন জেলা গঠন ও প্রশাসনিক সংস্কার৫টি নতুন জেলার কথা।প্রশাসনিক কাজের সুবিধার্থে রাজ্যে ৫টি নতুন জেলা গঠনের ঘোষণা করা হয়েছে। জেলাগুলি হলো— কলকাতা (বিভাজন করে), বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগ ও সুন্দরবন।এর পাশাপাশি রাজ্যে নতুন মহকুমা ও নতুন ফায়ার ব্রিগেড স্টেশনও তৈরি করা হবে।

একটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ে তোলা হবে।আঞ্চলিক বিমানবন্দর উল্লেখ করে বলা হয়েছে,  কেন্দ্রের ‘উড়ান’ (UDAN) প্রকল্পের অধীনে পুরুলিয়া, বালুরঘাট ও মালদায় নতুন বিমানবন্দর তৈরি হবে এবং কোচবিহার বিমানবন্দরের সম্প্রসারণ করা হবে।উড়ালপুল ও সেতু: চিংড়িঘাটা থেকে নিউ টাউন পর্যন্ত এলিভেটেড করিডোরের জন্য ৯০০ কোটি টাকা এবং ভাগীরথী নদীর ওপর নতুন সেতুর জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে একটি নতুন গভীর সমুদ্র বন্দর (Deep-Sea Port) গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া ক্ষেত্রে বাজেট মোতাবেক  উত্তরবঙ্গে IIT ও IIM ঘোষণা করা হয়েছে।  উত্তরবঙ্গের শিক্ষাগত পরিকাঠামো উন্নত করতে সেখানে একটি নতুন IIT এবং IIM স্থাপন করার ঐতিহাসিক প্রস্তাব দেওয়া হয়েছে। ক্রীড়া বিশ্ববিদ্যালয় ও স্টেডিয়ামের ক্ষেত্রে বেশ কিছু ঘোষণা করা হয়েছে। রাজ্যে একটি নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি হবে এবং উত্তরবঙ্গে একটি আধুনিক স্টেডিয়াম গড়ে তোলা হবে। জাতীয় গেমসে অংশ নেওয়া ক্লাবগুলিকে ১ কোটি টাকা করে অনুদান দেওয়া হবে। সবমিলিয়ে রাজ্যের প্রথম বাজেটকে ভরসার বাজেট বলেই অভিহিত করা হচ্ছে।।

About Post Author