দীপ সেন, সময় কলকাতা : বাসি প্রমাণ সহ অভিযোগ হাজির। শুধু মদ্যপানে অভ্যস্ত তাই নয়, বারাসাত গভর্নমেন্ট কলেজের ছাত্র-ছাত্রীদের একাংশ দীর্ঘদিন ধরে যৌন শিক্ষায় অত্যন্ত সুশিক্ষিত এবং সচেতন- এমনটার প্রমাণ মিলল। অভিযোগ ও প্রাথমিক প্রমাণ অনুযায়ী, সাম্প্রতিক অতীতে গোপনে যৌনপাঠের আসর বসত এই শিক্ষা প্রতিষ্ঠানে । মনে হতেই পারে, যৌন সচেতনতার শিবির গড়ে উঠেছিল কলেজের তিনতলায় । কন্ডোমের ছড়াছড়ি! মদ্যপান এবং যৌন অভ্যাসের আসর বসত তার প্রমাণ তুলে ধরে অভিযোগ তুলেছে কলেজের ছাত্র-ছাত্রীরা।রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে প্রথমবার কলেজের বিভিন্ন রুমের তালাচাবি পেয়ে ক্ষোভে ফেটে পড়ল কলেজেরই ছাত্রছাত্রীরা।
সোমবার উদ্যোগী হয়ে বারাসাত গভমেন্ট কলেজ চত্বর বারাসাত গভর্নমেন্ট কলেজের ভেতরে প্রচুর সংখ্যায় ব্যবহৃত কনডোম ও মদের বোতল উদ্ধার করল সংস্কারপন্থী ছাত্র ছাত্রীরা। কলেজের ছাত্রীরা সংবাদমাধ্যমকে জানালো, নিজেদেরকে মোটেই সুরক্ষিত মনে করতে পারছে না তারা, কারণ কলেজের ছাত্রদেরই মধ্যে বিপদ লুকিয়ে থাকতে পারে কারণ বিগত দিনে ছাত্র-ছাত্রীরা এই গোপন কর্মে লিপ্ত ছিল। এদিন কী কী প্রমাণ মিলেছে? শিক্ষা প্রতিষ্ঠানের ছবিটা ঠিক কিরকম?
লাইব্রেরী বিল্ডিং এর চাবি এতদিন দেওয়া হয়নি ফলে ঢুকতে পারত না তারা। আজকে চাবি পেয়ে ঢুকতেই চোখ ছানাবড়া । বিল্ডিং-এর মধ্যে জমজমাট আসর বসার চাক্ষুস চিহ্ন। দেখা যায়, তিনতলায় বেঞ্চ পেতে আসর উপযোগী একাধিক খাট প্রস্তুত করে রাখা আছে। বাথরুমে ও বেঞ্চের নিচে একাধিক জায়গায় ব্যবহার কনডোম পড়ে আছে। ছাদের বিভিন্ন প্রান্তে মদের বোতল ছড়াছড়ি। ছাত্র-ছাত্রীরা সরব, তারা এই আতঙ্কের পরিবেশ থেকে মুক্ত হতে চায় । কলেজ কর্তৃপক্ষ এবং অধ্যক্ষ অবশ্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁরা এই বিষয়ে মোটেই ওয়াকিবহাল নন এবং কলেজের একটা বড় অংশ এতদিন কেন্দ্রীয় বাহিনীর দখলে ছিল। ফলে সমগ্র বিষয়টি কখনো কিভাবে ঘটেছে তাদের জানা নেই।।


More Stories
বাজেট ও ক্ষুদ্র চা-চাষীদের স্বপ্ন
ডিম থেরাপি বারাসাতের কাউন্সিলরকে
জন্মদিনে বাড়ি নিয়ে যেতে নারাজ বাবা-মা, সহপাঠীর হাত ধরে হোস্টেল থেকে চম্পট নাবালক পড়ুয়ার!