Home » উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস! আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধারকাজ

উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস! আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধারকাজ

সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: দীপাবলির দিন মর্মান্তিক দুর্ঘটনা উত্তরাখণ্ডে। উত্তরকাশীর নির্মীয়মান টানেলে ভয়াবহ ধস। জানা গিয়েছে, টানেলের  প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এদিন ধস নামে।আর তাতেই ঘটে যায় বিপত্তি। ধসের জেরে ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৩৬ জন শ্রমিক। ইতিমধ্যেই শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। সেইসঙ্গে ঘটনাস্থলে রয়েছেন পুলিশকর্মীরাও।

আরও পড়ুন  প্রয়াত প্রবীণ নেতা রাম পেয়ারে রাম

এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার উত্তরকাশীর ওই টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। সেসময় ধস নামে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে এসডিআরএফ-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

শ্রমিকদের নিরাপত্তা এবং জীবন রক্ষার্থে পাইপে করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা হয়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন।’ ঘটনা প্রসঙ্গে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতে, সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল। ওই টানেল নির্মাণ করছে এইচআইডিসিএল। ওই টানেলের শুরুর প্রায় ২০০ মিটার দূরে টানেলটি ভেঙে গিয়েছে।

About Post Author