Home » বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা! সরযূ নদীর তীরে জ্বলল ২২ লক্ষ প্রদীপ

বিশ্বরেকর্ড গড়ল অযোধ্যা! সরযূ নদীর তীরে জ্বলল ২২ লক্ষ প্রদীপ

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বর: বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করল অযোধ্যার গ্র্যান্ড দীপোৎসব। শনিবার সরযূ নদীর তীরে  জ্বলে উঠল ২২ লক্ষ প্রদীপ, যা বিশ্বরেকর্ড গড়েছে। গত বছরের রেকর্ডকে ছাপিয়ে গিয়ে শনিবার সরযূ নদীর তীর বরাবর প্রজ্জ্বলিত হয়েছে ২২ লক্ষ প্রদীপ। এদিন অযোধ্যার গ্র্যান্ড দীপোৎসবের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, আমি প্রার্থনা করছি, ভগবান শ্রীরাম সমস্ত দেশবাসীর মঙ্গল করুন এবং আমার পরিবারের সকল সদস্যকে অনুপ্রাণিত করুন। প্রজ্জ্বলিত লক্ষাধিক প্রদীপে আলোকিত হয়েছে গোটা দেশ।একসঙ্গে লক্ষ-লক্ষ দীপের প্রজ্জ্বলনের দৃশ্য ‘আশ্চর্যজনক, স্বর্গীয় এবং অবিস্মরণীয়’ বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন     আপনার পর্যবেক্ষণ শক্তি কি তীক্ষ্ণ, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

জানা গিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি অন্যান্য দেশের বিশিষ্ট অতিথি ও কূটনীতিকরাও অসাধারণ দীপোৎসবের সাক্ষী হতে অযোধ্যায় এসেছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, ‘৫৪টি দেশ থেকে ৮৮ জন কূটনীতিক দীপোৎসবের সাক্ষী হতে নতুন অযোধ্যায় এসেছিলেন।’ গত বছর দীপাবলিতে সরযূ নদীর তীরে ১৫.৭৬ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছিল। এবছর সেই রেকর্ড ভেঙে শনিবার রাতে সরযূ নদীর তীরে ২২.২৩ লক্ষ প্রদীপ প্রজ্জ্বলিত হয়েছে, যা বিশ্ব রেকর্ড করেছে।

আরও পড়ুন  উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস! আটকে বহু শ্রমিক, চলছে উদ্ধারকাজ

এই দীপোৎসব উপলক্ষ্যে শ্রীলঙ্কা, নেপাল, রাশিয়া-সহ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন শিল্পী অযোধ্যা এসে তাঁদের শৈল্পিকতা দেখিয়েছেন। শ্রীলঙ্কার এক শিল্পী শ্রীরামে ছবি এঁকেছেন। নেপালের এক শিল্পী শ্রীরামের জীবনী নিয়ে স্টেজ পারফর্ম করেছেন। আবার রাশিয়ার শিল্পী অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এছাড়া দীপোৎসবের সময় রামায়ণের উপর লেজার শো, ৩ডি হোলোগ্রাফিক শো দেখানো হয়েছে। তারপর নয়া ঘাটে উপস্থিত অতিথিদের সঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মিউজিক্যাল বাজি ফাটিয়েছেন।

About Post Author