Home » ৩০ ঘণ্টা পার, উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে জারি উদ্ধারকাজ

৩০ ঘণ্টা পার, উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে জারি উদ্ধারকাজ

সময় কলকাতা ডেস্ক, ১৩ নভেম্বরঃ ৩০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও উত্তরাখণ্ডের নির্মীয়মাণ সুড়ঙ্গে জারি উদ্ধারকাজ। এখনও উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গের মধ্যে আটকে কমপক্ষে ৪০ জন আটকে। রবিবার গভীর রাতে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে জাতীয় সড়কের উপরে একটি নির্মীয়মাণ সুড়ঙ্গের মুখ ধসে পড়ে। ভিতরে আটকে যান কমপক্ষে ৪০ শ্রমিক। সকাল থেকেই উদ্ধারকাজ শুরু হয়। কিন্তু এখনও অবধি কোনও শ্রমিককে বের করে আনা সম্ভব হয়নি। সুড়ঙ্গের ভিতরে পাইপ দিয়ে পানীয় জল ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। আটকে পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। যদিও শ্রমিকরা সুরক্ষিত রয়েছেন বলেই জানিয়েছেন। 

আরও পড়ুন   জয়নগরে শ্যুট আউট! নামাজ পড়তে যাওয়ার সময় খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্য

উল্লেখ্য, দীপাবলির দিন উত্তরকাশীর নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধস নামে। টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২০০ মিটার দূরে এদিন ধস নামে। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ধসের জেরে ভিতরে আটকে পড়েছেন কমপক্ষে ৪০ জন শ্রমিক। তড়িঘড়ি শ্রমিকদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় এনডিআরএফ এবং এসডিআরএফ। সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরাও। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার উত্তরকাশীর ওই টানেলের প্রবেশ পথ থেকে প্রায় ২৮০০ মিটার ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। সেসময় ধস নামে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। মুহূর্তের মধ্যে এসডিআরএফ-এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। শ্রমিকদের নিরাপত্তা এবং জীবন রক্ষার্থে পাইপে করে অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করা হয়। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থভাবে ফিরে আসেন।’ ঘটনা প্রসঙ্গে উত্তরকাশীর এসপি অর্পণ যদুবংশী জানান, যমুনোত্রী ন্যাশনাল হাইওয়েতে, সিল্কিয়ারা থেকে ডান্ডালগাঁও পর্যন্ত টানেলটি তৈরি করা হচ্ছিল। ওই টানেল নির্মাণ করছে এইচআইডিসিএল। ওই টানেলের শুরুর প্রায় ২০০ মিটার দূরে টানেলটি ভেঙে গিয়েছে।

About Post Author