স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ২৩ নভেম্বর: রাজনীতি ও ফুটবল দুটি ভিন্ন বিষয়। তবে মাঝে মধ্যেই এই দুই মিশে যায় একে অন্যের সঙ্গে। যেরকম ফের একবার হল দক্ষিণ আমেরিকা বা লাতিন আমেরিকাতে। নিজেদের ফুটবল দলকে অপহরণের মারাত্মক অভিযোগ আনল ভেনেজুয়েলা। তাঁদের অভিযোগের তির পেরুর বিরুদ্ধে। এখন মেসিদের মহাদেশে চলছে আগামী বিশ্বকাপের বাছাই পর্ব। বুধবার সেই বাছাই পর্বের খেলায় পেরুর মুখোমুখি হয় ভেনেজুয়েলা। খেলাটি হয় পেরুর রাজধানী লিমাতে। হাড্ডাহাড্ডি খেলার নিষ্পত্তি হয়নি। খেলা শেষ হয় ১-১ গোলে।

এপর্যন্ত সব ঠিক ছিল। তবে এরপর শুরু হয় বিতর্ক। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের একটি বক্তব্যে। গিল জানিয়েছেন, তাঁদের দেশের ফুটবলারদের কৌশলে আটকে রেখেছে পেরু। খেলার শেষে বিশেষ বিমানে দেশে ফেরার কথা ছিল ভেনেজুয়েলার ফুটবলারদের। গিলের অভিযোগ ওই বিশেষ বিমানে জ্বালানি ভরানোর অনুমতি নাকি দেয়নি পেরু সরকার। দেশের ফুটবলারদের স্বেচ্ছাচারিতামূলক কাজ করেছে তাঁরা। অহেতুক হেনস্থা করা হয়েছে তাঁদের ফুটবলারদের। লিমার মাঠে ৯০ মিনিট তাঁদের ফুটবলাররা অনবদ্য খেলেছিল। তার প্রতিশোধ হিসেবে পেরু সরকার এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ জোড়ালো করেছেন ইভান গিল।

ঘটনা জনসমক্ষে আসতে নিন্দার ঝড় উঠেছে। ফুটবলারদের এই হেনস্থার প্রতিবাদে সরব হয়েছেন অনেক প্রাক্তন থেকে বর্তমান ফুটবলার। যদিও জানা গিয়েছে, ঘটনার পর নিরাপদে দেশে ফিরে গিয়েছেন সেদেশের ফুটবলাররা। তবে বিমান ছাড়তে নির্ধারিত সময়ের থেকেও সাড়ে চার ঘণ্টা বেশি লাগে। যে বিমানবন্দর থেকে তাঁরা দেশে ফিরেছেন সেই লিমার জর্জ শ্যাভেজ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালনাকারী সংস্থার তরফে এই বিমান বিভ্রাটের জন্য জ্বালানির সমস্যাকে দায়ী করা হয়েছে। শুধু স্বরাষ্ট্রমন্ত্রক নন ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন পেরুর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। পেরুর সরকারকে বর্ণবাদী ও স্বৈরাচারী বলেও তোপ দেগেছেন মাদুরো।

আরও পড়ুন: EURO 2024 QUALIFIERS: ইউরো কাপের মূলপর্বে ক্রোয়েশিয়া, কোনওমতে সম্মান রক্ষা ফ্রান্সের
পেরুর রাজনীতিবিদদের মধ্যে ঘটনাটি সীমাবদ্ধ থাকেনি। ভেনেজুয়েলার এক ফুটবলার পেরু পুলিশের বিরুদ্ধে অকারণে মারধরের অভিযোগ তুলেছেন। ভেনেজুয়েলার ফুটবলার নাহুয়েল ফেরারেসি অভিযোগ করেছিলেন, পেরুর পুলিশ তাঁকে মারধর করেছে। তিনি বলেন, “ফুটবলারদের সঙ্গে এই ধরনের ঘটনা কাম্য নয়। ম্যাচ শেষে আমাদের দেশের সমর্থকদের ধন্যবাদ জানাতে গ্যালারিতে গিয়েছিলাম। আমাদের এক ফুটবলার তার জার্সি সমর্থকদের উপহার দিতে চেয়েছিলেন। তিনি তার জার্সি দর্শকদের দেওয়ার উদ্দ্যেশ্যে যাচ্ছিলেন। কিন্তু পুলিশ তাকে বাধা দেয়। তারপর লাঠি চার্জ করতে শুরু করে। সেই লাঠির ঘা আমারও লেগেছে।” কয়েকদিন আগে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ চলাকালীনও গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছিল। ব্রাজিল পুলিশের বিরুদ্ধে আর্জেন্টিনা সমর্থকদের লাঠিচার্জের অভিযোগ ওঠে। ঘটনায় কিছুক্ষন বন্ধ থাকে খেলা। এরপর আবার এধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটল।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার