স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ ডিসেম্বর: ফুটলবল মাঠে মারামারির ঘটনা নতুন নয়। তবে মাঠে নেমে রেফারিকে ঘুষি মারার ঘটনা বিরল। সেটাই করে দেখালেন একটি ফুটবল ক্লাবের সভাপতি। এমনই চাঞ্চল্যকর কাণ্ড ঘটেছে তুরস্ক ফুটবল লিগে। রেফারি হালিল উমুট মেলেরের মুখে বিরাশি সিক্কার ঘুষি কষিয়েছেন এমকেই অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি ফারুক কোচা। ঘটনার জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে সেদেশের লিগ।

তুরস্ক লিগে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। সোমবার লিগের খেলায় মুখোমুখি অ্যাঙ্কাগুচুর মুখোমুখি হয় কেকুর রিজেসপোরের। সেই ম্যাচ অমীমাংসিত শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময় পর্যন্ত যদিও খেলায় এগিয়ে ছিল অ্যাঙ্কারগুচু। ৯৭ মিনিটের মাথায় গোল খেয়ে বসে দলটি। তাতেই রণমূর্তি ধারণ করেন ক্লাবের সভাপতি ফারুক কোচা। ম্যাচ শেষে সটান মাঠে ঢুকে পড়েন তিনি ও তার সাঙ্গপাঙ্গরা। মাঠে ঢুকে দৌড়ে গিয়ে রেফারিকে ঘুষি মারেন অ্যাঙ্কারগুচু ক্লাবের সভাপতি। ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়েন রেফারি হালিল উমুট মেলের। তারপর তাঁকে উদ্দেশ্য করে লাথি, ঘুষি মারেন সভাপতির দলবল। মাঠের মধ্যেই ফুটবলার এবং ক্লাবের কর্মকর্তাদের নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।
????Referee gets assaulted by team president after game in turkey❗️
Violence solves nothing ???????????? pic.twitter.com/wgAOZ4rfTX
— Man City Kippax???? (@ManKippax) December 12, 2023
আরও পড়ুন: VIJAY HAZARE TROPHY: হরিয়ানার বিরুদ্ধে হার, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার
হাসপাতালে নিয়ে যেতে হয়েছে হালিলকে। জানা গিয়েছে, তাঁর হাড় ভেঙেছে। শুধু রেফারি নন, চোট পেয়েছেন সভাপতি কোচাও। তাঁরও চিকিৎসা চলছে। সুস্থ হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যে রেফারি নিগ্রহের ঘটনার সঙ্গে যুক্ত অনেককেই গ্রেফতার করা হয়েছে।ঘটনার জেরে আপাতত লিগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন। ফুটবল লিগের সভাপতি মেহমেত বুয়ুকেক্সি বলেন, “ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক ও নিন্দনীয়। আপাতত লিগের সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনা তুরস্কের ফুটবলকে কালিমালিপ্ত করেছে।” তুরস্কের প্রেসিডেন্টও নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছেন।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক