Home » রাজ্যে শুরু শীতের ব্যাটিং, আজই মরশুমের শীতলতম দিন

রাজ্যে শুরু শীতের ব্যাটিং, আজই মরশুমের শীতলতম দিন

সময় কলকাতা ডেস্ক, ১৬ ডিসেম্বর: শনিবার মরশুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার আমেজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের মধ্যেই আরও ঠান্ডা পড়বে। রাজ্যে শুরু শীতের ব্যাটিং। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেই খবর। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে উত্তুরে হাওয়ার দাপট। হেমন্তের হিমেল হাওয়ায় ভোর হতেই শিরশিরানি শুরু। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা নামার পরেই হু হু করে নামছে তাপমাত্রার পারদ। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।

আরও পড়ুন   নিয়োগ দুর্নীতি মামালায় অভিষেকের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। শনিবার মূলত আকাশ পরিষ্কার থাকবে। ভোর হতেই শিরশিরানি পারদ পতন দেখা দিয়েছে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। ডিসেম্বরের শুরু থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৮৯ শতাংশ।

পূর্বাভাস বলছে, কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। হেমন্তের হিমেল হাওয়ায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। কলকাতা সহ গোটা বঙ্গে ক্রমশ কমছে তাপমাত্রা। হাওয়ায় এখন ঠান্ডা আমেজ। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, বর্ধমানে আকাশ পরিষ্কার থাকবে। মেঘের পরত কাটিয়ে বাংলায় ঢুকছে শীত৷ উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে ১২ ডিগ্রির নিচে নেমে যাবে পারদ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।

About Post Author