Home » চিকেন পকোড়া নয়, স্বাদ বদলাতে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন পাহাড়ি চিকেন

চিকেন পকোড়া নয়, স্বাদ বদলাতে সন্ধ্যার টিফিনে বানিয়ে ফেলুন পাহাড়ি চিকেন

সময় কলকাতা ডেস্ক, ১৫ ডিসেম্বর: সন্ধ্যার টিফিনে মুখরোচক কিছু না হলে যেন আড্ডা জমতেই চায় না। ফ্রাই হোক কিংবা মিষ্টি কিছু— সন্ধ্যার আড্ডায় যে কোন ফ্রাই জমে যায়। ফিশ ফ্রাই বা চিকেন ফ্রাইয়ের দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি চিকেন। চিকেনের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন পাহাড়ি চিকেন। সন্ধ্যার টিফিনে আড্ডার সঙ্গে একেবারে জমে যাবে পাহাড়ি চিকেন। পরিবারের সদস্যরা একেবারে চেটেপুটে খাবে পাহাড়ি চিকেন। পাহাড়ি চিকেন বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন   চলন্ত লোকাল ট্রেনে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিশ কনস্টেবল

উপকরণ
বোনলেস চিকেন- ১ কেজি
ধনেপাতা -১/২ আঁটি
পুদিনা পাতা -১/৪ আঁটি
কাঁচা লংকা -২ টো
বেসন -১ টেবিল চামচ
টক দই -২ টেবিল চামচ
আদারসুন বাটা – ১ টেবিল চামচ
লেবুর রস -১/২
লংকা গুঁড়ো -১/২ টেবিল চামচ
গরম মশলা গুঁড়ো -১ চা চামচ
কাস্তুরি মেথি -১ চা চামচ
জিরা গুঁড়ো -১ চা চামচ
তেল -২ চা চামচ
নুন -স্বাদ অনুযায়ী
চাট মশলা -১ চা চামচ

রন্ধন পদ্ধতি

প্রথমে কাঁচা লংকা, আদা- রসুন, ধনেপাতা, পুদিনাপাতা নিয়ে মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নিন। এবার মাংসের মধ্যে লেবুর রস, তেল, পরিমাণ মতো নুন, ধনেপাতার পেস্ট, আর সব মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। এবার ১ ঘণ্টা মত ম্যারিনেট করে রাখুন। এবার একটি কড়াইয়ে তেল দিন। তেল গরম হয়ে গেলে গ্যাস হাল্কা আঁচ করে দিন। এবার ম্যারিনেট করা চিকেন প্যানে দিয়ে দিন। ঢাকা দিয়ে রান্না করুন, মাঝে মাঝে নেড়ে নিন। চিকেনে কোনো জল দিতে হবে না। তবে, খেয়ার রাখবেন পুরো রান্নাটাই অল্প আঁচে হবে। চিকেন ভালো ভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। ব্যস তৈরি পাহাড়ি চিকেন। সস, স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

About Post Author