সময় কলকাতা ডেস্ক, ২১ ডিসেম্বর : আইএসএলে বুধবার মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের খেলায় লালকার্ডের বন্যা। সাতজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে খবরের শিরোনামে বুধবারের ম্যাচের রেফারি রাহুল গুপ্তা।কে এই রাহুল গুপ্তা? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ( এ আই এফ এফ ) এ বছর জুলাই মাসে রাহুল গুপ্তাকে ২০২২-২৩ সালের সেরা রেফারি নির্বাচিত করে। শুধু তাই নয়, এবছর ডুরান্ড কাপে ফাইনালের ডার্বি ম্যাচে রেফারি ছিলেন রাহুল গুপ্তা। ঘরোয়া ফুটবলে দিল্লির ছত্রিশ বছরের অভিজ্ঞ রেফারি রাহুল গুপ্তা। গত বছর জুলাই মাস পর্যন্ত তিনি ৩০ টি ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলিয়েছেন। অত্যন্ত কঠোর রেফারি হিসেবে ম্যাচে ফুটবলারদের কার্ড দেখাতে কার্পণ্য করেন না রাহুল গুপ্তা। বরাবরই শৃঙ্খলার দিকে নজর তাঁর, লঘু পাপে গুরু দণ্ড দেওয়ার জন্য সমালোচিত হন তিনি।
আরও পড়ুন বায়রন বিশ্বাসের কারখানা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা, এখনও জারি তল্লাশি
ডুরান্ড কাপ ফাইনালেও পকেট থেকে লাল কার্ড বের করতে দ্বিধাবোধ করেননি রাহুল গুপ্তা। তবে বুধবার সব নজিরকেই ছাড়িয়ে গেলেন রাহুল গুপ্তা। ম্যাচ চলাকালীন চার জন লাল কার্ড দেখেন। ম্যাচের ১২ মিনিটে প্রথম লাল কার্ড দেখেন আকাশ মিশ্র। মনবীর সিংয়ের কোমরে পা তুলে দেওয়ায় লাল কার্ড দেখেন আকাশ। প্রথমার্ধে আর লাল কার্ড কাউকে দেখানো হয় নি।৫৫ মিনিটে আশিসকে ডিরেক্ট লাল কার্ড দেখানো হয় বিপজ্জনক ফাউলের জন্য । শুভাশিস বসুকে হলুদ কার্ড দেখানো হলে এই ঘটনার রেশ ধরে তাঁর সঙ্গে তর্ক করায় লিস্টন রেফারির দিকে তাড়া করে যাওয়ায় লাল কার্ড দেখান রেফারি। খেলার শেষ দিকে অনিরুদ্ধ থাপার সঙ্গে বল দখলের লড়াই করার সময় বক্সে আছাড় খান স্টুয়ার্ট।
ফলশ্রুতি, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় স্টুয়ার্টকে। আর ম্যাচ শেষ মাঠ ছোটখাটো রণক্ষেত্রের চেহারা নেয়। ফুটবলার এবং সাপোটিং স্পোর্টস স্টাফেরা একে অন্যের দিকে ছুটে যান এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এই সময় রেফারি মুম্বাই সিটি এফ সি রাহুল ভেকে, বিক্রম এবং ইউস্তেকে কার্ড দেখান। ৭ টি লাল কার্ড হওয়ায় পরের ম্যাচে সমস্যায় পড়তে হবে হ্যালো আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে থাকা মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান সুপার জায়েন্ট কে। ক্রীড়া বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, অতিরিক্ত হলুদ ও লাল কার্ড খেলার গতি ও ছন্দ নষ্ট করেছে। কিন্তু ম্যাচের রাশ ধরে রাখার জন্য রাহুল গুপ্তা লাল কার্ডকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করতে হিসেবে কোনওদিন দ্বিধাবোধ করেন না, বুধবারও করেননি। বুধবারের ম্যাচে রাহুলই নায়ক রাহুলই খলনায়ক।।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া