Home » ভারতীয় ক্রিকেটের দুর্বলতাকে প্রকট করল দক্ষিণ আফ্রিকা

ভারতীয় ক্রিকেটের দুর্বলতাকে প্রকট করল দক্ষিণ আফ্রিকা

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর :বিশ্বকাপ এবং সীমিত ওভারের ক্রিকেটে দৈত্য হয়ে ওঠা ভারত রাতারাতি বামন হয়ে পড়ল গতিশীল পিচে। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ানে ফাস্ট বোলিংয়ের বিরুদ্ধে ভারতের চিরন্তন দুর্বলতাকে সামনে এনে দিল দক্ষিণ আফ্রিকা। ইনিংসে হেরে লজ্জায় পড়ল ভারত, দক্ষিণ আফ্রিকায় আজ পর্যন্ত অধরা থেকে যাওয়া সিরিজ জিতে ফেরার স্বপ্ন ধাক্কা খেল। তার চেয়েও বড় কথা, বাস্তবের মাটিতে ভারতীয় ক্রিকেটকে এনে দাঁড় করালো দক্ষিণ আফ্রিকা।

দুটি বিশেষ ভারতীয় দুর্বলতাকে  সেঞ্চুরিয়ান টেস্ট প্রকট করল, বাউন্সি ট্র্যাকে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা যেখানে বিরাট কোহলি বা কে এল রাহুল ছাড়া কাউকে দেখে মনে হয়নি তারা ফাস্ট বল খেলার ব্যাকরনটুকু জানেন। অন্যদিকে, যশপ্রীত বুমরা ছাড়া বোলারদের কাউকে দেখে মনে হয় নি গতিশীল বীচে কিভাবে বোলার হিসাবে বাড়তি সুবিধা নেওয়া যায় সেই জ্ঞান তারা আত্মস্থ করেছেন। ব্যাটিংয়ে শ্রেয়স আয়ার বা বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণা অথবা অলরাউন্ড এবিলিটিতে সারদুল ঠাকুরের পারফরমেন্স দেখে হতাশা ছাড়া কিছুই জন্ম নিতে পারে না। ভারতীয়রা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পরে বিরাট কোহলি ও শুভমান গিলছাড়া কেউ দু অঙ্কের রান পান নি। দ্বিতীয় ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান ৮- যা কিনা মিঃ একস্ট্রার। রাবাডা দুই ইনিংস মিলে ৯১ রানে ৭ উইকেট নিয়েছেন আর বুঝিয়েছেন পাটা উইকেটে রান করাই টেস্ট ক্রিকেটে শেষ কথা নয়। যার ফলশ্রুতি ইনিংস ও ৩২ রানে পরাজয়।।

আরও পড়ুন  গ্রাহকদের জন্য সুখবর! নিউ ইয়ার স্পেশাল দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

About Post Author