Home » গোয়াকে আটকে ছয়ে উঠে এল নর্থইস্ট

গোয়াকে আটকে ছয়ে উঠে এল নর্থইস্ট

সময় কলকাতা ডেস্ক, ২৯ ডিসেম্বর :  আইএসএলে এখনও পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল  এফসি গোয়াকে  আটকে দিয়ে পয়েন্ট টেবিলে ছ নম্বরে উঠে এলো নর্থইস্ট ইউনাইটেড। নর্থইস্ট পেছনে ফেলল চেন্নাইয়ান  ও ইস্টবেঙ্গলকে যদিও চেন্নাইয়ান ও নর্থইস্ট ইউনাইটেড ইতিমধ্যেই ইস্টবেঙ্গলের চেয়ে দুটি করে ম্যাচ বেশি খেলেছে। তবুও ১২ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে এবারের আইএসএলে ৬ নম্বরে  হাইল্যান্ডাররা। এদিন খেলার ফলাফল ১-১। অন্যদিকে, ১০ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে লিগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে এফ সি গোয়া। খেলার দুটি গোলই হয় প্রথমার্ধে। কুড়ি মিনিটের কার্লোস মার্টিনেসের দেওয়া গোল ছ মিনিটের মধ্যে শোধ করে দেন জিতিন।।

আরও পড়ুন : দুর্গাপুরে সন্তানের জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যু ! চিকিৎসার গাফিলতির অভিযোগ

About Post Author