Home » ক্যারাটের ত্রিদিবের ত্রি-পদক

ক্যারাটের ত্রিদিবের ত্রি-পদক

সুজয় ভট্টাচার্য,সময় কলকাতা,১৩ জানুয়ারি : ক্যারাটে আত্মরক্ষার জন্য সাধারণভাবে জনপ্ৰিয় হয়ে উঠলেও এখন জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তর সর্বক্ষেত্রে খেলা হিসেবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে ক্যারাটে । আর এই খেলাতেই পশ্চিমবঙ্গের হয়ে গৌরব বয়ে নিয়ে এলেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের এক সিভিক ভলেন্টিয়ার ত্রিদিব পাল। ত্রিদিবের সাফল্যের রসায়ন ক্যারাটেতে তাঁর নিষ্ঠা ও পরিশ্রম।

ক্যারাটে ধীরে ধীরে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ক্যারাটে খেলা হিসেবে এখন অলিম্পিকেও জায়গা করে নিয়েছে। অলিম্পিকে জায়গা পাওয়ার আগে থেকেই ভারতে বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতা ও অনুষ্ঠিত হয়ে চলেছে যা আজও অব্যাহত। আর সারা ভারতের প্রতিযোগীদের নিয়ে এরকম এক প্রতিযোগিতা ২০২৪ সালের জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল হরিয়ানায় ।আর এখানেই বাংলার মুখ উজ্জ্বল করলেন মঙ্গলকোট থানার এক সিভিক ভলেন্টিয়ার। সারা ভারত ক্যারাটে প্রতিযোগিতায় তিন তিনটি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনটি রৌপ্য পদক নিয়ে ফিরেছেন মঙ্গলকোট থানার সঙ্গে যুক্ত সিভিক ভলেন্টিয়ার ত্রিদিব পাল।তাঁর সাফল্যে খুশির হাওয়া মঙ্গলকোটে।

ত্রিদিব তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন।ইভেন্ট গুলির নাম কাতা কুমিতে ও টিম কাতা। পাশাপাশি এও উল্লেখ্য, মঙ্গলকোটের ইছাবটোগ্রামের বাসিন্দা নিজেও ক্যারাটে শেখান এলাকায়। তাঁর এক ছাত্র দেবাংশু ঘোষ একই প্রতিযোগিতায় অংশ নিয়ে কাতা ইভেন্টে তৃতীয় স্থান অধিকার করে একটি ব্রোঞ্জ পদক পায়। ত্রিদিব পালের সাফল্যের পরে মঙ্গলকোট থানার আধিকারিকরাও যে গর্বিত তা তাঁরা জানিয়েছেন, পাশাপাশি একই কথা জানিয়েছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষজন। সবমিলিয়ে আত্মরক্ষার খেলা ক্যারাটেকে কেন্দ্র করে ক্যারাটে চর্চা  ত্রিদিবের সৌজন্যে আত্মগৌরবের কাহিনী হয়ে উঠেছে মঙ্গল কোটে।।

আরও পড়ুন স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’

About Post Author