Home » শ্রীনিধি ডেকানকে হারিয়ে ইস্টবেঙ্গল জিতল, চোখ উনিশে

শ্রীনিধি ডেকানকে হারিয়ে ইস্টবেঙ্গল জিতল, চোখ উনিশে

সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারি : যতই চোখ উনিশে থাকুক,অনায়াসে যে জয় আসতে পারত, সেই জয়কে কঠিন করে ম্যাচের তিন পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। সৌজন্যে অজয় ছেত্রী।পদবিতে ছেত্রী থাকলেই তো আর সুনীল হওয়া যায় না! খেলার অন্তিম মুহূর্তে বক্সের মধ্যে অপ্রয়োজনীয়ভাবে ফাউল করে পেনাল্টি উপহার দিলেন বিপক্ষকে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করে নি শ্রীনিধি। ২-০ গোলে জিতে কোথায় খেলা শেষ করবে ইস্টবেঙ্গল, তা না হয়ে সংযোজিত সময়ে স্নায়ুচাপে ভুগলো দল ও সমর্থকেরা। শেষ পর্যন্ত ২-১ গোলে দলের জয়ের পেছনে মূল কারিগর হিজাজি মাহের।  তাঁর ও সিভেরিওর গোলে  প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ম্যাচের সেরা ও নির্বাচিত হয়েছেন হিজাজি।

শ্রীনিধি আইলীগের সেরা দল হলেও এদিন ইস্টবেঙ্গলের পরিছন্ন এবং হিসেবি ফুটবলের সামনে প্রথমার্ধে  কুঁকড়ে ছিল এবং ১২ মিনিটে হিজাজির হেডে ইস্টবেঙ্গল এগিয়ে যায়। ১৭ মিনিটেই ব্যবধান বাড়তে পারত।৩১ মিনিটে বহু প্রতীক্ষার পরে এদিন সিভেরিও গোল পেলেন। তাঁর ভলি ডিফ্লেকশন হয়ে জালে জড়ায়। দ্বিতীয়ারদের শ্রীনিধি  তেড়েফুঁড়ে খেললেও ইস্টবেঙ্গলের ডিফেন্স  চাপে পড়ে নি। খেলার শেষ দিকে ক্লেটন সিলভা ফ্রি কিক থেকে প্রায় গোল করে ফেলেছিলেন। এরএকটু পরেই অজয় ছেত্রীর ভুলে শ্রীনিধি ডেকানের হয়ে  একটি গোল শোধ করে ফেলেন উইলিয়াম।  শেষ পর্যন্ত মাঠ ছাড়ে জিতেই ইস্টবেঙ্গল। এখন ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ ভারতীয় ফুটবলপ্রেমীদের চোখ উনিশে । উনিশ তারিখ কলিঙ্গ সুপার কাপে  ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্ট – মোহন।

এদিন এই খেলার এবং মোহনবাগান বনাম হায়দ্রাবাদ দুটি ম্যাচের ফলই ২-১ হওয়ার ফলে এ গ্রূপে শীর্ষে থাকল ইস্টবেঙ্গল, মোহনবাগানের চেয়ে বেশি গোল করায় তাদের অ্যাডভান্টেজ থাকছে। উনিশে ম্যাচ ড্র করতে পারলেও সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।।

আরও পড়ুন OPTICAL ILLUSION: পৃথিবীর মাত্র ৩ শতাংশ মানুষ পেরেছেন ছবি দুটির মধ্যে থেকে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

About Post Author