Home » পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পনিরের ডালনা

পাতুরি নয়, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন পনিরের ডালনা

সময় কলকাতা ডেস্ক, ২২ জানুয়ারিঃ শুধুমাত্র নিরামিষের দিনই যে বাড়িতে পনির হবে, তা কিন্তু একেবারের নয়। বাঙালির ভুরিভোজে তেলেঝালের রেসিপি থাকবে না, তা আবার হয় নাকি! ঝাল-ঝোল ছাড়া বাঙালির ভুরিভোজ যেন জমতেই চায় না। ছুটির দিনে ভুরিভোজ জমিয়ে তুলতে বাড়ির সদস্যদের জন্য বানিয়ে ফেলুন পনিরের ডালনা। একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। গরম ভাত, ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে পনিরের ডালনা। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারবেন এই পনিরের ডালনা। পনিরের ডালনা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

 আরও পড়ুন   LA LIGA: রিয়াল বেটিসকে হারিয়ে লা লিগায় জয়ের হ্যাটট্রিক বার্সেলোনার


উপকরণ
পনির – ১০০ গ্রাম
পোস্ত বাটা-২ চা চামচ
দারুচিনি-২টো
টমাটোর পিউরি -২টো
কাজুবাদাম বাটা-১ চা চামচ
আদা বাটা-১/২ চা চামচ
গোটা জিরা -১/২ চা চামচ
জিরার গুঁড়ো-১/২ চা চামচ
হলুদ গুঁড়ো-১/২ চা চামচ
তেজপাতা-১টা
শুকনো লঙ্কা-১টা
কাশ্মীরী লঙ্কার গুঁড়ো-১/২ চা চামচ
ঘি-১/২ চা চামচ
ধনে গুঁড়ো-১/২ চা চামচ
এলাচ-২ টো
সর্ষের তেল-পরিমাণ মত


রন্ধন পদ্ধতি
প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে পনিরটাকে নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরা ফোরন দিয়ে তাতে টমাটো পিউরি আর আদাবাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এরপর পোস্ত বাটা,কাজুবাদাম বাটা,জিরের গুড়ো, ধনের গুড়ো দিয়ে আবার একটু কষাতে হবে। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে আধ কাপ জল আর ভাজা পনিরটা দিয়ে ফুটিয়ে নিন। গ্রেভি ঘন হয়ে এলে ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিন লোভনীয় পনিরের ডালনা।

About Post Author