Home » বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বসেরার সিংহাসন দখল বোপান্নার

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বসেরার সিংহাসন দখল বোপান্নার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ জানুয়ারি: বয়স শুধুই একটা সংখ্যা। ক্রীড়া ক্ষেত্রে বারবার প্রমাণ করেছেন নক্ষত্ররা। সেই তালিকায় এবার নাম লেখালেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না। যিনি বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বুধবার চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সি টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের একনম্বর স্থানটি দখল করলেন ভারতীয় টেনিসের কিংবদন্তী। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে র‍্যাঙ্কিং প্রকাশিত হয়নি। পরের সপ্তাহে তা প্রকাশিত হবে। সেই তালিকায় ডাবলসে বিশ্বসেরার সিংহাসন দখল করে এক নম্বর খেলোয়াড় হয়ে যাবেন বোপান্না। 

আরও পড়ুন    মিডলসবোরোকে হাফডজন গোল দিয়ে কাপ ফাইনালে চেলসি

অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনাতে নয়া ইতিহাস রচলেন ৪৩ বছরের ভারতীয় টেনিস তারকা। অস্ট্রেলিয়ার ম্যাথিউ এডবেনকে সঙ্গী করে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে জয় পেলেন তিনি। বোপান্না-এবডেন জুটি হারিয়ে দিলেন আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ এবং আন্দ্রেস মোলতেনি জুটিকে। খেলার ফল ইন্দো-অজি জুটির পক্ষে ৭-৬, ৬-৪। সেমি ফাইনালে তাঁরা মখোমুখি হবেন অবাছাই টমাস মাচাচ এবং ঝিঝেন ঝাংয়ের।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ জিনিয়াস পারবে নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে

এই প্রতিযোগিতা শেষ হলেই বিশ্বের একনম্বর ডাবলস টেনিস তারকা হতে চলেছেন বোপান্না। এই নজিরটি এতদিন ছিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান খেলোয়াড় রাজীব রামের দখলে। ২০২২ সালের অক্টোবর মাসে এই কীর্তি গড়েছিলেন তিনি। সেই রেকর্ডকে এবার পিছনে ফেলতে চলেছেন বোপান্না। ৪৩ বছর বয়সে বসতে চলেছেন বিশ্বসেরার সিংহাসনে। দুনম্বর হতে চলেছেন চলতি প্রতিযোগিতায় বোপান্নার সতীর্থ এবডেন।

About Post Author