স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জানুয়ারি: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) অবশেষে জয়ের সরণীতে ফিরল বাংলা (Bengal Cricket Board)। টানা তিন ম্যাচ ড্রয়ের পরে জয় পেলেন মনোজরা। অসমকে (Assam Cricket Board) ইনিংসে এবং ১৬২ রানের ব্যবধানে হারিয়ে পুরো ৭ পয়েন্ট ঘরে তুললেন তাঁরা। এই জয়ের ফলে হারিয়ে প্রতিযোগিতায় নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল গতবারের ফাইনালিস্টরা।

বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় অসম। প্রথম ইনিংসে বাংলা তোলে ৪০৫ রান। সৌজন্যে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার অনুষ্টুপ মজুমদার ও মনোজ তিওয়ারির জোড়া শতরান। অনুষ্টুপ করেন ১২৫ রান। বাংলার অধিনায়কের ব্যাট থেকে আসে ১০০ রান। জবাবে অসমের প্রথম ইনিংস শেষ হয়ে ১০৩ রানে। বাংলার বোলারদের দাপটে মাত্র দুজন দুঅঙ্কের রান করতে সক্ষম হন। একাই ৪ উইকেট নেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ। ৩ উইকেট পান সূরজ সিন্ধু জয়সওয়াল। ২ টি উইকেট পান অঙ্কিত মিশ্রা। যদিও চোটের কারণে ব্যাট হাতে নামতেই পারেননি অসম অধিনায়ক রিয়ান পরাগ।
আরও পড়ুন: AUS VS WI: গাব্বায় ক্যারিবিয়ান ইতিহাস, শামার ঝড়ে বেসামাল অস্ট্রেলিয়া
৩০২ রানে পিছিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে অসমকে ফলো-অন করান বাংলার অধিনায়ক। দ্বিতীয় ইনিংসেও দলের হয়ে ব্যাট হাতে নামতে পারেননি দুরন্ত ফর্মে থাকা রিয়ান। অধিনায়কের না থাকার ফল ভুগতে হয় দলকে। ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারেননি তাঁরা। বাংলার বোলারদের দাপটে ১৪০ রানে শেষ হয়ে যায় অসমের দ্বিতীয় ইনিংস। ৫ উইকেট নিয়ে বিপক্ষের ইনিংসে কম্পন ধরিয়ে দেন সূরজ। অঙ্কিত মিশ্রা ও করণ লাল পেয়েছেন দুটি করে উইকেট। অসমের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন সাহিল জৈন। এ ছাড়া তাদের হয়ে উল্লেখযোগ্য রান পেয়েছেন ধরণী রাভা (২৪), দীনেশ দাস (২১), রাহুল হাজারিকা (২০) ও ঋষভ দাস (১৭)। এছাড়া ২২ গজে দাঁড়াতেই পারলেন না কেউ।
Bengal Won by an innings and 162 Run(s) #ASMvBEN #RanjiTrophy #Elite Scorecard:https://t.co/HT3lOt8dkF
— BCCI Domestic (@BCCIdomestic) January 28, 2024
এই জয়ের ফলে এক লাফে তিন ধাপ উঠেছেন মনোজ তিওয়ারিরা। অসমের বিরুদ্ধে নামার আগে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-তে বাংলা ছিল পাঁচ নম্বরে। গ্রুপের শীর্ষে ছিল মুম্বই। অজিঙ্ক রাহানেদের পয়েন্ট ২০। দ্বিতীয় স্থানে ছিল ছত্তীসগড়। তাদের পয়েন্ট ১১। অন্ধপ্রদেশ ৯ পয়েন্ট নিয়ে ছিল তিন নম্বরে। অসমকে ইনিংসে হারিয়ে বাংলার পয়েন্ট হয়েছে ১২। তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মুম্বইয়ের পরেই।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার