Home » সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, পরিকাঠামো ও মূলধনী খাতে একধাক্কায় অনেকটা খরচ বাড়াল কেন্দ্র

সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর, পরিকাঠামো ও মূলধনী খাতে একধাক্কায় অনেকটা খরচ বাড়াল কেন্দ্র

সময় কলকাতা ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ আজ দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। যদিও লোকসভা নির্বাচনের কারণেই পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তবর্তী বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ অর্থমন্ত্রীর।  ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর পর বাজেটের মূল মন্ত্র এবারের মন্ত্র ‘সর্বস্তরে বিকাশ ও সামাজিক ন্যায়’। নতুন সংসদ ভবনে এই প্রথম বাজেট পেশ হচ্ছে। নতুন সরকার আসার পর জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। অধিবেশন শুরুর আগেই ভাষণে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই বাজেট ঘোষণার অপেক্ষায় শেয়ার মার্কেট। সেনসেক্স ঊর্ধ্বমুখী হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। গত বছরের আর্থিক লেনদেন ও আগামী কয়েক মাসের বাজেট পরিকল্পনাই পেশ করা হচ্ছে। প্রতিবারের মতো এবারও বাজেটের দিন নজরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ‘স্টাইল স্টেটমেন্ট’।

আরও পড়ুন   বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, চলবে শুক্রেও

এবার তিনি নীল ও ক্রিম রঙের তসর শাড়িতে নজর কেড়েছেন। সাধারণত বাংলা-ওড়িশা- বাংলাদেশে এই ধরনের শাড়ি তৈরি হয়। এবারের বাজেটে গুরুত্ব পাবেন-মহিলা, যুব, কৃষক এবং গরিবরা। সূত্রের খবর, অন্তর্বর্তী বাজেটে কোনও বড় নীতিগত ঘোষণা হবে না। তবে ভোট-বাক্সে ফায়দা তুলতে মহিলা, তরুণ, গরিব ও কৃষকদের জন্য কিছু ‘উপহার’ থাকবে। বাজেটে এদিন অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনধন যোজনার অন্তর্গত কয়েক লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে। সৌরশক্তির সুবিধা দেওয়া হবে ১ কোটি বাড়িকে। বাড়ির ছাদে সৌরপ্যানেল লাগানোর ব্যবস্থা করবে কেন্দ্র। ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ প্রতি মাসে। এর ফলে প্রতি মাসে পরিবারগুলি ১৫০০০ থেকে ১৮০০০ টাকা বাঁচাতে পারবে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর জনধন যোজনার অন্তর্গত কয়েক লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হয়েছে।পরিকাঠামো ও মূলধনী খাতে একধাক্কায় অনেকটা খরচ বাড়াল কেন্দ্র। এদিন নির্মলা সীতারামন বলেন, সরকারের জনকল্যাণ মূলক প্রকল্পের সুফল পাচ্ছেন সাধারণ মানুষ।

গত ১০ বছরে, রেকর্ড সময়ের মধ্যে প্রত্যেকটি পরিবারে দল, বিদ্যুৎ, রান্নার গ্যাস, ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। খাদ্যের চিন্তা দূর করেথে বিনামূল্যের রেশন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে নতুন প্রকল্প শুরু করবে কেন্দ্র। মধ্যবিত্তদের জন্যও আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প শুরু হবে। আগামী ৫ বছরে তৈরি হবে ২ কোটি বাড়ি। বাজেটে জানানো হয়, এবার আয়ুষ্মনা ভারতের অন্তর্গত আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরাও। অর্থমন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম কমাতে উদ্যোগী কেন্দ্র। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতির জন্য শিক্ষা ক্ষেত্রে সংস্কার এসেছে। স্কিল ইন্ডিয়ায় যুব সম্প্রদায়কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৪৩ কোটি ঋণে অনুমোদন দেওয়া হয়েছে পিএম মুদ্রা যোজনায়। উপকৃত হয়েছেন বহু মানুষ। কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। প্রশিক্ষিত হচ্ছে যুব সম্প্রদায়। কৃষকদের আয় ইস্যুতে অর্থমন্ত্রী বলেন, কৃষকদের আয় বাড়ানো হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা ৩৮ লাখ কৃষক উপকৃত হয়েছেন। মাইক্রো ফুড প্রসেসিংয়ে ক্রেডিট লিঙ্কেজ করা হবে। উৎপাদন ও আয় বাড়ানো হবে কৃষকদের। এর জন্য মর্ডান স্টোরেজ, প্রাইভেটাইজেশন করা হবে। একইসঙ্গে তিনি জানান, রেলওয়ের জন্য ৩টি ইকোনমিক করিডর তৈরি হবে। সিমেন্ট, মিনারেল ও শক্তি করিডর তৈরি হবে। বন্দর করিডর তৈরি হবে। হাই ট্রাফিক করিডরও তৈরি হবে। এতে রেলযাত্রা আরও সহজ ও কম সময় সাপেক্ষ হবে। এতে জিডিপিরও বৃদ্ধি হবে।

About Post Author