Home » বাজেটের আগেই একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

বাজেটের আগেই একলাফে অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

সময় কলকাতা ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার কেন্দ্রের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগেই  মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে ফের বৃহস্পতিবার থেকে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। জ্বালানির জ্বালায় হাত পুঁড়ছে মধ্যবিত্তের। তারই মধ্যে ফেব্রুয়ারির প্রথম দিনেই ধাক্কা। একলাফে ১৮ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে বর্তমানে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৮০০ টাকা ছাড়াল। জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি, রবিবার থেকেই এই দাম কার্যকর হচ্ছে।

আরও পড়ুন  বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, চলবে শুক্রেও

বর্তমানে কলকাতায় ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮৬৯ টাকা। এক লাফে ১৮ টাকা দাম বৃদ্ধির পাওয়ার ফলে এবার কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ১,৮৮৭ টাকা। এই দামবৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর পরোক্ষে চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর ফলে চাপে পড়বেন এলপিজি চালিত গাড়ির মালিকরাও। অন্যদিকে, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। কলকাতায় ১৪.২ কেজি গার্হস্থ্য রান্নার সিলিন্ডারের দাম থাকছে ৯২৯ টাকা। প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই পাবলিক সেক্টর অয়েল মার্কেটিং কোম্পানিগুলি একধাক্কায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৫৮ টাকা কমিয়েছিল।

৩০ আগস্ট পর্যন্ত ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৮০২.৫০ টাকা। সেপ্টেম্বরে দাম কমার পর নতুন দাম হয়েছিল ১৬৩৬ টাকা। মুম্বইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬৪০.৫০ টাকা থেকে কমে হয়েছিল ১৪৮২ টাকা এবং চেন্নাইয়ে ১৮৫২.৫০ টাকা থেকে কমে হয়েছিল ১৬৯৫ টাকা। এর আগে গত অক্টোবর মাসে একলাফে ২০৩ টাকা বেড়েছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০০০ টাকা ছাড়াল। একলাফে ২০৩ টাকা দাম বৃদ্ধির পাওয়ার ফলে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ২ হাজার ৪৩ টাকা।

About Post Author