Home » মুম্বাই ডুবল মাঞ্জারো চুকুর হামলায়

মুম্বাই ডুবল মাঞ্জারো চুকুর হামলায়

সময় কলকাতা ডেস্ক, ৪ জানুয়ারি : মুম্বাই ডুবল আর আইএসএলের পয়েন্ট টেবিলে শেষ ছয়ে ঢুকে পড়ল জামশেদপুর এফ সি। দু গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মুম্বাই সিটি এফসি  কার্যত  নতি স্বীকার করল দুই প্রাক্তন ইস্টবেঙ্গলীর কাছে আর শেষ ৪৫ মিনিটে হজম করল তিন গোল । এই প্রাক্তন দুই লাল হলুদ খেলোয়াড়ের মধ্যে একজনের আবার সবে ইস্টবেঙ্গল ছেড়ে এসেছেন। চুকু চিমা আর সিভেরিওর চাপে ত্রাহি ত্রাহি রব উঠল মুম্বাই ডিফেন্সে। তবে দুজনের কেউই গোল করেন নি। জোড়া গোল করে নায়ক মাঞ্জারো। অন্য গোলটি ইমরানের।

খালিদ জামিল বাহিনী মুম্বাইয়ে গিয়ে তাদের ঘরের মাঠে মুম্বাইকে হারালেও মুম্বাই ডুবল ডিফেন্সের ভুলে ও অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়ে। এদিন তিরি চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরে আরও বিপদ ঘনায় মুম্বাই ডিফেন্সের ওপরে। তিরি প্রথমার্ধে এগিয়ে দিয়েছিলেন মুম্বাইকে। ব্যবধান বাড়ান নগুয়েরা। দ্বিতীয়ার্ধে  চিমা চুকুর সৌজন্যে জামশেদপুর  অন্য মূর্তি ধরে। চিমা প্রায় গোল করে ফেললেও তা প্রতিহত হলে সেই বল ধরে গোল করে ব্যবধান কমান ইমরান। মুম্বাই ডিফেন্সের ভুলে  গোল শোধ করেন মাঞ্জারো। বক্সের মধ্যে মেহতাবের পায়ে লেগে পড়ে গিয়ে পেনাল্টি আদায় করেন চিমা। পেনাল্টি থেকে গোল করে খেলার ফল ৩-২ করে দেন মাঞ্জারো।

এই জয়ের ফলে ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসল জামশেদপুর। গোল পার্থক্যে  পিছিয়ে থাকায় সপ্তম স্থানে রয়েছে নর্থইস্ট। ১১ ম্যাচে ইস্টবেঙ্গল দলের সংগ্রহ ১২ পয়েন্ট।।

আরও পড়ুন কে জিতবে? ইংল্যান্ডের দরকার ৩৩২ রান, ভারতের প্রয়োজন ৯টি উইকেট

About Post Author