Home » বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ফের হাওয়া বদলের সম্ভাবনা। বুধবার থেকে একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। নতুন করে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-এই তিন জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার কারণে বঙ্গে রয়েছে আবহাওয়া বদলের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব অপেক্ষাকৃত বেশি থাকতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেশ কিছুটা বাড়তে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।  

আরও পড়ুন   হেমন্ত সোরেনের গ্রেফতারি ইস্যুতে ইডির কাছে জবাব তলব ঝাড়খণ্ড হাইকোর্টের

হাওয়া অফিস সূত্রে খবর,মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর সপ্তাহের শেষে তাপমাত্রা সামান্য কমলেও নতুন করে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। ধীরে ধীরে বিদায় নেবে শীত। বাড়বে তাপমাত্রার পারদও। মঙ্গলবার দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৯ থেকে ৯২ শতাংশ। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা একইরকম থাকবে।

পূর্বাভাস বলছে, ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রার পারদ। তারই মধ্যে নতুন করে বদলাচ্ছে আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনার পাশাপাশি, নদিয়া জেলায় কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টিতে হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেশ কিছুটা বাড়তে পারে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। সেখানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

About Post Author