সময় কলকাতা ডেস্ক, ৯ ফেব্রুয়ারিঃ চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে গেলে এমন করেই চুলের যত্ন নিতে হবে, যাতে এইসময় আপনাকে পার্লারে গিয়ে টাকা খরচ করতে না হয়! সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। কেননা এইসময় চুলের যত্ন না নিলে চুলের জেল্লা নষ্ট হয়ে যায়। এমনকী চুলের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন। শীতকালে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে তেল মালিশ, শ্যাম্পু দারুণ কাজ করে। এছাড়াও চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে হেয়ার প্যাকের জুড়ি মেলা ভার।শীতকালে চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে আপনার জন্য রইল কিছু ঘরোয়া হেয়ার প্যাকের সন্ধান-
আরও পড়ুন ডিমের স্বাদ একটু অন্যরকমভাবে চেটেপুটে নিতে বানিয়ে ফেলুন এগ ভিন্দালু
আমন্ড অয়েল এবং কলার হেয়ার প্যাক
চুলে দ্রুত জেল্লা ফেরানোর জন্য এই প্যাকটি খুবই দরকারি। একটি ছোটো সাইজের কলা খোসা ছাড়িয়ে ভালো ভাবে চটকে নিন। এর মধ্যে মিশিয়ে নিন এক টেবিল চামচ আমন্ড অয়েল। এরপর ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ওই মিশ্রণটি চুলে এবং মাথার তালুতে মেখে নিন। কুড়ি মিনিট রেখেই শ্যাম্পু করে নিন। সপ্তাহে একবার করে এই প্যাক ব্যবহার করুন।
আমলকী ও মেথির হেয়ার প্যাক
এই হেয়ার প্যাকটি বানানোর জন্য দুটো আমলকীর পাল্প এবং দুই টেবিল চামচ মেথি প্রয়োজন। প্রথমেই এক পাত্র জলে মেথির দানা এবং আমলকীর পাল্প ভিজিয়ে রেখে দিন। অন্তত দুই ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপরে ব্লেন্ডারে এই প্রতিটি উপকরণ দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে এই হেয়ার প্যাক!
অ্যালোভেরা ও ভিটামিন ই হেয়ার প্যাক
চুল ভালো রাখার জন্য এই হেয়ার প্যাকের জুড়ি মেলা ভার। এই হেয়ার প্যাকটি বানাতে প্রয়োজন তিন টেবিল চামচ অ্যালোভেরা জেল এবং একটি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস। এটি বানাতে প্রথমেই একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল ও তার মধ্যে মিশিয়ে দিন একটি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস। দুটি উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার বিশেষ হেয়ার মাস্ক।
জবা ও নারকেল তেলের হেয়ার প্যাক
এই হেয়ার প্যাক বানাতে আপনার প্রয়োজন দুটি জবার ফুল এবং এক মুঠো জবার পাতা। একটি পাত্রে জবার ফুল ও পাতা নিয়ে ভালো করে ধুয়ে নিন। শেষে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে বানিয়ে নিন ঘন মিশ্রণ। আপনি চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তাতে সেই মিশ্রণ আরও ঘন হবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে