Home » মহিলার কাছে টাকা ফেরত চাইতে এসে খুন প্রতিবেশীদের হাতে

মহিলার কাছে টাকা ফেরত চাইতে এসে খুন প্রতিবেশীদের হাতে

সময় কলকাতা ডেস্ক, ২২ ফেব্রুয়ারি : নাগপুরের এক বছর তেইশের যুবক এক মহিলাকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু টাকা আর ফেরত পাচ্ছিলেন না। দীর্ঘদিন অপেক্ষার পরে, যুবক টাকা চাইতে মহিলার বাড়িতে যান। অতঃপর, টাকা না ফেরত পেয়ে শুরু করেন গালাগালি দিতে। এতেই প্রতিবেশীরা পাল্টা প্রতিবাদ করতে শুরু করেন। মহিলার হয়ে এগিয়ে আসেন এক তরুণ ও তাঁর বাবা। তাঁরা টাকা চাইতে আসা যুবককে চুপ করতে বললেও সে থামে নি। অভিযোগ,  যুবকের অসম্মানজনক ভাষা শালীনতার সীমা ছাড়িয়ে যায়। এরপরে বাবা ও ছেলে মিলে টাকার তাগাদাকারীকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করেন। তাঁদের বাপ- ছেলের আক্রমণে নিহত হয় যুবক। খুনের ঘটনার পরে গা ঢাকা দিয়েছে পিতা পুত্র।ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। নিহতের নাম মহেশ বিত্তল বাওয়ান। অভিযুক্ত পিতা পুত্রের নাম শঙ্কর রাঠোর (৫২) ও ঋত্বিক রাঠোর (২২)। পুলিশি তদন্ত শুরু হয়েছে।

 

About Post Author