স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: চারদিনেই শেষ রাঁচী টেস্ট। ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দিল ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতলেন রোহিতরা। চতুর্থ টেস্টে নজর কাড়ল দলের তরুণ ব্রিগেড। অভিষেক ম্যাচে রান করলেও রাঁচী টেস্টে রান পাননি সরফরাজ খান। তবে তৃতীয় দিন মাঠের মধ্যে ভয়ঙ্কর ভুল করে বসলেন এই নবাগত। সঙ্গে সঙ্গে ধমক অধিনায়ক রোহিতের। সেই ভিডিও মুহূর্তের মধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেন সরফরাজকে ধমক দিলেন রোহিত?

দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছিল রাজকোটে। জাতীয় দলের বহু কাঙ্ক্ষিত টুপিটি পেয়েছিলেন সরফরাজ খান। বাবা ও ক্রিকেট গুরু নৌশদ খান ও স্ত্রীয়ের সামনে স্বপ্ন সফল হয়েছিল তার। ছেলের স্বপ্নপূরণের মুহূর্তটিতে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি নৌশদ। কেঁদে ফেলেছিলেন। টেস্টের টুপি পাওয়ার পর ছেলে ছুঁটে গিয়েছিলেন বাবার কাছে। সেই টুপি ছুঁয়ে দেখেছিলেন নৌশদ। সেদিন ভারত অধিনায়ক গিয়েছিলেন তার সঙ্গে সাক্ষাৎ করতে। তখনই নৌশদ রোহিতকে অনুরোধ করেছিলেন ছেলের প্রতি খেয়াল রাখার জন্য। কথা দিয়েছিলেন ভারত অধিনায়ক। সেই কথা এবার রাখলেন হিটম্যান।
Rohit Sharma to Sarfaraz Khan for not wearing helmet:
"Aye, hero nai banne ka (hey, don't be a hero here)". ????????pic.twitter.com/f49Mb60cmi
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 25, 2024
আরও পড়ুন: LIVERPOOL: ভ্যান ডাইকের করা শেষ মুহূর্তের গোলে, দশম বারের জন্য কারাবাও কাপ জয় লিভারপুলের
টেস্টের তৃতীয় দিনে মাঠে সিলি পয়েন্টে ফিল্ডিং করছিলেন সরফরাজ। যেই জায়গাটা সব থেকে ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। সাধারণত এই জায়গায় ফিল্ডিং করা ক্রিকেটারেরা পর্যাপ্ত সেফ গার্ড নিয়েই দাঁড়ান। মাথায় হেলমেট পরেন তারা। অনেকে হাঁটুর প্যাডও পড়ে নেন। সরফরাজকে দেখা যায় মাথায় হেলমেট না পরেই ফিল্ডিং করার প্রস্তুতি নিতে। বিষয়টি থার্ডম্যানে দাঁড়িয়ে থাকা রোহিতের নজর এড়ায়নি। ভারত অধিনায়ককে দেখা যায় আঙুল তুলে এগিয়ে গিয়ে সরফরাজকে ধমক দিতে। রোহিতকে বলতে শোনা গিয়েছে, “ওহে, এখানে নায়ক হওয়ার দরকার নেই। হেলমেট পরে নাও।” এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তে বেশী সময় লাগেনি। অনেকে অধিনায়ক রোহিতের প্রশংসা করেছেন যুব ক্রিকেটারদের বড় ভাইয়ের মত শাসন করার জন্য়।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে