Home » নবীনের জয়জয়কার, টেস্ট ও সিরিজ জয় ভারতের

নবীনের জয়জয়কার, টেস্ট ও সিরিজ জয় ভারতের

সময় কলকাতা ডেস্ক,২৬ ফেব্রুয়ারি : তারুণ্যের জয়যাত্রা। রাঁচির চতুর্থ টেস্টে  ধ্রুব জুরেল, যশস্বী, শুভমান গিল, আকাশদীপদের দাপটে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিল ভারত। চতুর্থ দিনের দুপুরে ধ্রুব জুরেল যখন জয়সূচক স্ট্রোক নিয়ে ১৯২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে দিলেন ভারতকে, ততক্ষণে ক্রিকেটপ্রেমীরা নিশ্চিত হয়ে গিয়েছেন ভারতীয় ক্রিকেটে একরাশ ধ্রুবতারার উদ্ভব হয়েছে । বিরাট কোহলি, রাহুল, সামি এদের ছাড়াও ইংল্যান্ডের মত শক্তিশালী দলের বিরুদ্ধে যে এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জেতা যায় তা প্রমাণ করে দিলেন ভারতীয় তরুণ ক্রিকেটাররা। চতুর্থ টেস্টে সরফারাজ খান সফল না হলেও তৃতীয় টেস্টে তিনি সফল টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন।  কিন্তু যশস্বী বা গিলরা সারা সিরিজ ধরেই উজ্জ্বল ছিলেন। চতুর্থ টেস্ট শুরু হয়েছিল নবীন আকাশদীপের জয়যাত্রা দিয়ে আরেকজন ধ্রুব জুরেল। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট আশা নিয়ে পথ চলা শুরু করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি টেস্টেই ভারতীয় সাফল্যের প্রাণকেন্দ্রে রয়েছেন তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল। সব মিলিয়ে, বাস্তব অর্থেই ভারতীয় ক্রিকেটে নবীনের জয়জয়কার ।

নবীনের জয়জয়কার দেখা গিয়েছে চতুর্থ টেস্টের তিন দিন ধরেই। চতুর্থ দিনে হাতে দশ উইকেট নিয়ে খেলতে নামে ভারত। আরও ১৫২ রান করলেই জয় আসবে এরকম অবস্থায় রোহিত যশস্বী চমৎকার শুরু করেন। বিনা উইকেটে ৮৪ থেকে ১২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে যখন ভারত চাপে তখন শুভমান গিলের সঙ্গে হাল ধরেন জুরেল। গিল করলেন খুব সময়োপযোগী অপরাজিত অর্ধশতরান। ধ্রুব জুরেল ৩৯ রান করেন। আগের ইনিংসে ৯০ রান করে আউট হলেও এই ইনিংসে তাঁকে আউট করা যায় নি। অবিচ্ছিন্ন  ষষ্ঠ জুটিতে ৭২ রান করে গিল -জুরেল চতুর্থ টেস্টে জয় শুধু আনলেন না, সিরিজের ভাগ্য গড়ে দিলেন। ভারত ৩-১ ফলে এগিয়ে যাওয়ায়, ধরমশালার পঞ্চম টেস্ট কার্যত হয়ে উঠল নিয়মরক্ষার।।

আরও পড়ুন LIVERPOOL: ভ্যান ডাইকের করা শেষ মুহূর্তের গোলে, দশম বারের জন্য কারাবাও কাপ জয় লিভারপুলের

Latest Bengali News

About Post Author