স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে শেষ বলে হারতে হয়েছিল। তবে চলতি ডব্লিউপিএলে দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস। তারা ৯ উইকেটে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্সকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে ইউপি। জবাবে মাত্র ১৪.৩ ওভারে ৯ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় দিল্লি।

আরও পড়ুন: India vs England: সরফরাজকে ধমক অধিনায়ক রোহিতের, কী করেছিলেন নবাগত ক্রিকেটার?
সোমবার টসে জিতে আগে ইউপিকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলের বোলারেরা। পঞ্চম ওভারের মধ্যে ইউপির প্রথম তিন ব্যাটারকে ডাগআউটে পাঠান মারিজেন কাপ। ১৬ রানে দলের ব্যাটিং অর্ডারের তিন স্তম্ভকে হারিয়ে বিপাকে পড়ে যায় ইউপি। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান গ্রেস হ্যারিস ও শ্বেতা সেহরাবত। হ্যারিস শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। ১৭ রানের মাথায় তিনি আউট হন। এর পর ইউপির ইনিংসকে একা টানেন শ্বেতা। ইউপির মিডল অর্ডারে ধস নামে রাধা যাদবের ঘূর্ণিতে। ৪৫ রানে শ্বেতাকে আউট করার পাশাপাশি আরও তিনটি উইকেট নেন রাধা। মারজিন কাপে ও রাধা যাদবের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৯ তোলে ইউপি।

রান তাড়া করতে নেমে ইতিবাচক শুরু করে দিল্লি। তাদের দুই ওপেনার ল্যানিং এবং শেফালি দ্রুত রান তুলতে থাকেন। তাদের সামনে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইউপির বোলাররা। ১১৯ রানের জুটি খেলেন দু’জনে। লক্ষ্যমাত্রার মাত্র ১ রান আগে আউট হয়ে যান ল্যানিং। তিনি ৪৩ বলে ৫১ রান করেন। ল্যানিং ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শেফালি। তিনি ৪৩ বলে ৬৪ রানে অপরাজিত থাকেন। একই সঙ্গে চলতি প্রিমিয়ার লিগে দলের প্রথম জয় নিশ্চিত করেন।


More Stories
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?