স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: রেকর্ড তৈরী হয় ভাঙার জন্য। এটা ময়দানের অতি প্রাচীন প্রবাদ। রেকর্ড ভাঙা গড়ার সাক্ষী থাকে ক্রিকেটের বাইশ গজও। ঠিক যেরকম টি-টোয়েন্টি ফরম্যাটে ভেঙে গেল দ্রুততম শতরানের রেকর্ডটি। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল নেপাল ও নামিবিয়া। মঙ্গলবার নেপালের ত্রিভূবন ক্রিকেট মাঠে আয়োজিত এই ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়লেন নামিবিয়ার এক ক্রিকেটার।

আরও পড়ুন: WPL 2024: ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দাপট, ডব্লিউপিএলে প্রথম জয় দিল্লি ক্যাপিটালের
গতবছর এশিয়ান গেমসে দ্রুততম শতরানের মালিক হয়েছিলেন নেপালের কুশল মল্ল। মাত্র ৩৪ বলে শতরান করে তিনি ভেঙে দিয়েছিলেন ডেভিড মিলারের রেকর্ড। ২০১৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ৩৫ বলে শতরানের নজির রয়েছে ভারতের রোহিত শর্মারও। এবার সেই সব রেকর্ড ভেঙে দিলেন নামিবিয়ার লফ্টি এটন। নেপালের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে শতরান করে নয়া রেকর্ডের অধিকারী হলেন এটন। ভেঙে দিলেন কুশলের দলের বিরুদ্ধেই ভেঙে দিলেন তার রেকর্ড। মাঠে দাঁড়িয়ে নিজের রেকর্ড ভাঙতে দেখলেন নেপালের ক্রিকেটার।
A record-smashing century from Namibia's Jan Nicol Loftie-Eaton ????
Read on ➡️ https://t.co/DElbDlLlU2 pic.twitter.com/kMcCgTF25Y
— ICC (@ICC) February 27, 2024
ম্যাচে ৩৬ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিলেন লফ্টি এটন। তার ইনিংস সাজানো ছিল ১১টি চার ও আটটি ছয়ের সাহায্যে। স্ট্রাইক রেটে ২৮০.৫৬। নেপালের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন নামিবিয়ার বাইশ বছরের এই ক্রিকেটার। টসে জিতে এদিন প্রথমে ব্যাট করে নামিবিয়া। যদিও তাদের পক্ষে শুরুটা খুব ভাল হয়নি। ৬২ রানে ৩ উইকেট পড়ে যায় তাদের।সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন এটন। মালান ক্রগারের সঙ্গে জুটিতে ১৩৫ রান করেন। ৪৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন ক্রুগার। এই দুজনের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ২০৬ রান তোলে নামিবায়া। জবাবে ১৮৬ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার