Home » নতুন নির্বাচন কমিশনারের নিয়োগ রুখতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

নতুন নির্বাচন কমিশনারের নিয়োগ রুখতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চঃ নির্বাচন কমিশনার অরুণ গোয়েল ইস্তফা দেওয়ার পর থেকেই নির্বাচন কমিশনারের ২টি পদ শূন্য। লোকসভা নির্বাচনের ঠিক আগেই নির্বাচন কমিশনারের ইস্তফা নিয়ে শোরগোল শুরু করেছে কংগ্রেস। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই নতুন ২ নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে,আগামী ১৫ মার্চ নতুন দুই কমিশনারকে নিয়োগ করা হবে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। সোমবার নতুন নির্বাচন কমিশনারের নিয়োগে স্থগিতাদেশ জারি করার জন্য কেন্দ্রের বিরুদ্ধে কংগ্রেস সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে।

আরও পড়ুন    ভ্যাপসা গরমে ক্রমশ বাড়ছে অস্বস্তি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা

প্রসঙ্গত, জাতীয় নির্বাচন কমিশনে তিনজন সদস্য থাকেন, এদের মধ্যে একজন মুখ্য নির্বাচন কমিশনার ও দুইজন জাতীয় নির্বাচন কমিশনার। গত সপ্তাহের শনিবার ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন কমিশনার পদ থেকে ইস্তফা দিয়েছেন অরুণ গোয়েল। গত ফেব্রুয়ারি মাসেই কমিশনের সদস্য অনুপ পাণ্ডে অবসর গ্রহণ করেন। ফলে বর্তমানে নির্বাচন কমিশনে একজনই সদস্য রয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সূত্রের খবর, আগামী ১৫ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকেই নতুন দুই নির্বাচন কমিশনার নিয়োগ করতে প্রার্থী বাছাই করা হবে এবং তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ করা হবে। কিন্তু, নতুন দুই জাতীয় নির্বাচন কমিশনারের নিয়োগ রুখতে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দারস্থ হয়েছে কংগ্রেস।

কংগ্রেসের অভিযোগ, আর কিছুদিন পরেই লোকসভা ভোট। এখন নতুন করে কমিশনার নিয়োগ করা হলে তা নির্বাচন প্রভাবিত হতে পারে। স্বার্থরক্ষার জন্য কেন্দ্র নিজেদের ঘনিষ্টদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করতে পারে বলেই আশঙ্কা কংগ্রেসের। সেই সঙ্গে কেন্দ্রের নতুন নির্বাচন কমিশনার সংক্রান্ত আইন এখন শীর্ষ আদালতের বিচারাধীন। উল্লেখ্য, নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত কেন্দ্রের নতুন আইনে দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও দুই কমিশনার নিয়োগে তিন সদস্যের একটি প্যানেল রয়েছে। এই প্যানেলের সদস্যরা হচ্ছেন প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং কেন্দ্রের মনোনীত একজন মন্ত্রী। আগে এই প্যানেলের সদস্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু নতুন আইনে প্রধান বিচারপতিকে প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

#latestbengalinews

#trendingnews

#SupremeCourt

#NewElectionCommissioner

About Post Author