Home » Satwiksairaj Rankireddy and Chirag Shetty: ৩৭ মিনিটে খেল খতম, ফরাসি ওপেন জিতলেন ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি

Satwiksairaj Rankireddy and Chirag Shetty: ৩৭ মিনিটে খেল খতম, ফরাসি ওপেন জিতলেন ভারতের সাত্ত্বিক-চিরাগ জুটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ মার্চ: ফরাসি ওপেনে ফের সাফল্য ভারতের। দ্বিতীয় বারের জন্য প্রতিযোগিতার পুরুযদের ডাবলস বিভাগে জয় সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটির। ফাইনালে মাত্র ৩৭ মিনিটে স্ট্রেট গেমে বিপক্ষের চাইনিজ তাইপেইয়ের লি ঝে ও হুয়েই ইয়াং জুটিকে হারালেন তাঁরা। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১১, ২১-১৭। অলিম্পিকে নামার আগে ভারতীয় শাটলারদের এই জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মত ক্রীড়ামহলের।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: একটু কঠিন ধাঁধা, নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

রবিবার পুরুষদের ডাবলসের ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ভারতীয় জুটিকে। প্রথম গেমের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের রাশ নিজেদের দখলে নেন তারা। অষ্টম পয়েন্ট থেকে ব্যবধান বাড়াতে থাকেন সাত্ত্বিক-চিরাগ জুটি। ১১-৫ ব্যবধানে এগিয়ে যান তাঁরা। প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি ভারতীয় জুটি। নিজেদের লিড ধরে রেখে শেষ পর্যন্ত ২১-১১ ব্যবধানে প্রথম গেম জিতে যান তারা। দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন করে লি-ইয়ং জুটি। শুরুতে এগিয়ে যান তারা। তবে ব্যবধান খুব বেশি ছিল না দুটি দলের মধ্যে। সেখান থেকে খেলায় ফেরেন বিশ্বের এক নম্বর পুরুষ জুটি। পরের ছ’টি পয়েন্টের পাঁচটিই জিতে নেন তারা। এক বার এগিয়ে যাওয়ার পরে আর তাঁদের থামানো যায়নি। ২১-১৭ ব্যবধানে দ্বিতীয় গেমেও জিতে চ্যাম্পিয়ন হন তাঁরা। মাত্র ৩৭ মিনিটে ফাইনাল জিতেও নজির গড়েছে ভারতীয় জুটি। এই নিয়ে পঞ্চমবারের জন্য ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন সাত্ত্বিক ও চিরাগ। তবে জিতেছেন মাত্র দুবার।

আরও পড়ুন: Liverpool vs Manchester City: অমীমাংসিত লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচ, প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল

চলতি বছরে এটাই প্রথম খেতাব জয় চিরাগ-সাত্ত্বিক জুটির। এর আগে দুটি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন তারা। তবে শেষরক্ষা করতে পারেননি। তবে ফরাসি ওপেনে ফেভারিট হিসেবেই নেমেছিলেন তাঁরা। অবাছাই চিনা তাইপেই জুটিকে হারাতে তাই বিশেষ বেগ পেতে হয়নি তাঁদের। উল্লেখ্য, আসন্ন প্যারিস অলিম্পিকে এই কোর্টেই হবে ব্যাডমিন্টনের লড়াই। তাই এই জয় বাড়তি তাগিদ দেবে তাঁদের।

About Post Author