Home » বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রত্যাঘাত, সমতা ফিরল সিরিজে

বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার প্রত্যাঘাত, সমতা ফিরল সিরিজে

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৬ মার্চ : বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে এক দিনের সিরিজ চলছে বাংলাদেশের মাটিতে। দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পেল শ্রীলঙ্কা।সিরিজের ফল এখন ১-১।

জমে গেল শ্রীলংকার ও বাংলাদেশের মধ্যে চলতি একদিনের সিরিজ। ওপেনার পথুম নিসাঙ্কার ১১৩ বলে ১১৪ রানের ওপরে ভর করে শ্রীলঙ্কা বাংলাদেশের বিরুদ্ধে এক দিবসীয় ম্যাচের সিরিজে সমতা ফেরাল।শুক্রবার চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তিন উইকেটে জয় পেল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও এক দিবসীয় সিরিজ দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে অনায়াসে জয় পেলেও টানটান উত্তেজনার দ্বিতীয় ম্যাচে সফরকারীরা জয় ছিনিয়ে আনল। এখন চোখ সিরিজের নির্ণায়ক তৃতীয় ম্যাচে।

শুক্রবার ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে যখন শ্রীলঙ্কা রীতিমত বিপাকে তখন নিশাঙ্কা ও আশালঙ্কা জুটি শ্রীলঙ্কার বিপর্যয় রোধ করে। শেষ পর্যন্ত চারিথ আশালাঙ্কাকে সঙ্গী করে প্রায় জয়ের লক্ষ্যে পৌঁছে দেন নিশাঙ্কা ।আশালঙ্কা ৯১ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। তারা তাদের চতুর্থ উইকেট জুটিতে ১৮৫ রান যোগ করেন। একটা সময় এই দুজন ফিরে গেলে আবার ম্যাচে ফেরে বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে ওয়ালাগে ৩৪ রান যোগ করে জয়ের খুব কাছে পৌঁছে যায়। হাসারাঙ্গা আউট হলেও ৪৮ তম ওভারের প্রথম বলটিতে দূরান নিয়ে ওয়ালাগে জয় সম্পূর্ণ করেন। উল্লেখ্য বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৬ রান করে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেরা ছিলেন হাসারাঙ্গা। তাঁর ৪৫ রানে ৪ উইকেটের স্পেল বাংলাদেশকে ২৮৬ রানে সীমাবদ্ধ রাখে। অন্যদিকে, এটি নিসাঙ্কার ষষ্ঠ ওডিআই সেঞ্চুরি। তাকেই ম্যান অব দ্যা ম্যাচের সম্মান দেওয়া হয়। বাংলাদেশের পক্ষে ভালো ব্যাট করেন সৌম্য সরকার ও তৌহিদ হৃদয়। সৌম্য সরকার ৬৮ রানে আউট হলেও হৃদয় অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। তিনি করেন অপরাজিত ৯৬ রান। প্রথম ম্যাচে শতরান কারী বাংলাদেশ অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান। তিনি হৃদয়ের ইনিংসের প্রশংসা করলেও জানিয়েছেন ব্যাটিং উপযোগী পিছে তার এবং সৌম্যর আরও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকা উচিত ছিল। তবে শেষ ম্যাচে স্পেশাল পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়েছেন অধিনায়ক শান্ত। এখন দেখার সোমবার চট্টগ্রামে সিরিজের নির্ণায়ক ম্যাচে টি টুয়েন্টি সিরিজের বদলা নিতে পারে কিনা বাংলাদেশ। একদিনের সিরিজ শেষ হলেই আবার দু টেস্টের সিরিজ।।

About Post Author