স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ মার্চ: নয়া নজির ম্যানচেস্টার সিটির। ইতিহাস গড়ে টানা ষষ্ঠবার এফএ কাপের সেমিফাইনালে পৌঁছল তারা। যা প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার। শনিবাসরীয় কোয়ার্টার ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে দেয় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। দলের হয়ে জোড়া গোল করেন বার্নাডো সিলভা।

এই মরশুমে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে সহজে জিততে পারেনি ম্যানচেস্টার সিটি। তিনবার সাক্ষাতে দুই দলের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বীতা হয়েছে। কিন্তু শনিবার এফএ কাপের কোয়ার্টার ফাইনালে অনায়াসে জয় পেল সিটিজেনরা। খেলা শুরুর বাঁশি বাজার পর থেকেই দাপট দেখাতে শুরু করে তারা। সেই সূত্র ধরেই ১৩ মিনিটের মাথায় গোল পেয়ে যায় স্বাগতিকরা। রড্রির বাড়ানো পাস ধরে বক্সের মধ্যে থেকে শট নেন বার্নাডো সিলভা। নিউক্যাসলের ড্যানিয়েল বার্নের মাথায় লেগে সেই বল গতির অভিমুখ বদলে চলে যায় জালে। গোলরক্ষক চেষ্টা করেও তা বাঁচাতে পারেননি। দ্বিতীয় গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সিটিকে। ৩১ মিনিটের মাথায় ফের দলের হয়ে ব্যবধান বাড়ান সিলভা। এক্ষেত্রেও বিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিমুখ পরিবর্তন হয়। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান সিটি ফুটবলাররা।
In a ???? of their own…@ManCity booked their spot in the #EmiratesFACup semi-finals for the sixth consecutive season with their 2-0 quarter-final victory over @NUFC ???? pic.twitter.com/btUi1YN0tZ
— Emirates FA Cup (@EmiratesFACup) March 16, 2024
দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বজায় রাখলেও গোল করতে পারেননি আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা। গোটা ম্যাচে ৭৩ শতাংশ বলের দখল ছিল ম্যানচেস্টার সিটির ফুটবলারদের দখলে। মোট ১৬ টির মধ্যে ৫ টি শট বিপক্ষের গোলে রাখেন তারা। একাধিক সহজ সুযোগ হাতছাড়া না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত ম্যানচেস্টার সিটি। তবে ব্যবধান না বাড়লেও জিতে টানা ষষ্ঠবার এই প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার নজির গড়েছে তারা। অন্য একটি কোয়ার্টার ফাইনাল সাক্ষী থেকেছে অঘটনের। উলভসকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কভেন্ট্রি সিটি।


More Stories
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের