Home » IPL 2024: আইপিএলের আগে শক্তি বাড়ল নাইট শিবিরে, দলে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার

IPL 2024: আইপিএলের আগে শক্তি বাড়ল নাইট শিবিরে, দলে যোগ দিলেন অধিনায়ক শ্রেয়স আয়ার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ মার্চ: অবশেষে জল্পনার অবসান। কেকেআর সমর্থকদের স্বস্তি দিয়ে শহরে পৌঁছলেন শ্রেয়স আয়ার (Shreyas Iyer)। শনিবার রাতে কলকাতায় পৌঁছলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। জাতীয় দলের পাশাপাশি মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত ছিলেন শ্রেয়স।এ বার তাকে দেখা যাবে ইডেন গার্ডেনে দলের সঙ্গে প্রস্তুতি নিতে।দলাধিনায়কের কলকাতায় পৌঁছনোর ছবি নিজেদের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Emirates FA Cup: সিলভার জোড়া গোলে টানা ষষ্ঠবার এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আয়ার। গত মরশুমে তাঁর পরিষেবা পায়নি কেকেআর শিবির। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। এই মরশুমে তাকে নেতা হিসেবে বেছে নিয়েছে কেকেআর কর্তৃপক্ষ। গত বছরের শেষের দিকে সুস্থ হয়ে মাঠে ফেরেন শ্রেয়স। বিশ্বকাপে জাতীয় দলের হয়ে স্বমহিমায় দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সিরিজের কয়েকটি ম্যাচে খেলেছিলেন। তার পর তাকে দেখা গিয়েছিল মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি খেলতে। ফাইনালে দলের হয়ে ৯৫ রানও করেছিলেন শ্রেয়স। তবে ফাইনালে ফের চোট পেয়েছিলেন শ্রেয়স। দ্বিতীয় ইনিংসে তাকে ফিল্ডিং করতেও দেখা যায়নি। চতুর্থ এবং পঞ্চম দিনে মাঠেই নামেননি শ্রেয়স।

আরও পড়ুন: UEFA Europa League: প্রতিপক্ষকে ১১ গোলের মালা পরিয়ে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছিল আসন্ন আইপিএলে শ্রেয়সের খেলা নিয়ে। বৃহস্পতিবার শহরে চলে আসে কেকেআর শিবির। সেই দলে ছিলেন না শ্রেয়স আয়ার। যা চলতে থাকা জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল।যদিও মুম্বই দলের ম্যানেজার ভূষণ পাটিল জানিয়েছিলেন আয়ারকে নিয়ে চিন্তার কারণ নেই। তিনি দ্রুত নাইট শিবিরে যোগ দেবেন। তার দাবিই সত্যি প্রমাণিত হল।শনিবার রাতে দলের সঙ্গে যোগ দিলেন কলকাতা অধিনায়ক।চলতি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। কেকেআর মাঠে নামছে ২৩ মার্চ। ঘরের মাঠে নাইটদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে শ্রেয়সকে পাওয়া খেলানোর ব্যাপারে আশাবাদী নাইট শিবির।

About Post Author