স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মার্চ: ইন্ডিয়ান সুপার লিগে চাপে ইস্টবেঙ্গল। গত তিন ম্যাচে হারের হ্যাটট্রিক করেছে লাল-হলুদ ব্রিগেড। তার মধ্যে রয়েছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট ও কার্ড সমস্যা। এসবের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছিল রেফারিং নিয়ে করা ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের মন্তব্য। আশঙ্কা করা হচ্ছিল বড় শাস্তির মুখে পড়তে হতে পারে লাল-হলুদ হেডস্যারকে। বিপাকে পড়ে এবার রেফারিদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেন তিনি। ঘটনার প্রায় একমাস পর বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ।

বুধবার ক্লাবের সামাজিক মাধ্যমে পোস্ট করে কুয়াদ্রাত লেখেন, “জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচের পর সাংবাদিক সম্মেলন থেকে রেফারিদের উদ্দেশ্যে যা বলেছিলাম, তা ঠিক হয়নি। আমি প্রকাশ্যে বলতে চাই, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার অভিপ্রায় আমার ছিল না। আইএসএলের সার্বিক রেফারিংয়ের মান নিয়ে আমার মতামত সংবাদ মাধ্যম ও প্রতিযোগিতার সম্প্রচারকারীকে জানাচ্ছিলাম। কেউ যদি আমার মন্তব্যে দুঃখ পেয়ে থাকেন, তাহলে ক্ষমাপ্রার্থী। আমি চাই এদেশের ফুটবলের উন্নতি হোক।”
Statements from Coach Carles. ✍️#ISL10 pic.twitter.com/Zezy2jPOYP
— East Bengal FC (@eastbengal_fc) March 20, 2024
গত ২২ ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে লাল-হলুদ হেরে যায় ১-২ গোলে। ম্যাচের পর রেফারিকে নিশানা করেন কুয়াদ্রাত। তিনি বলেন, “বিশ্বেও খারাপ রেফারিংয়ের দৃষ্টান্ত রয়েছে। স্পেনেও খারাপ রেফারিং নিয়ে অনেক সমালোচনা চলছে। ভারতের রেফারিং কমিটিকে চিন্তা করতে হবে ফুটবলটা ফুটবলারদের জন্য। রেফারি বা কোচ গুরুত্বপূর্ণ নয়।” এরপর আরও একধাপ এগিয়ে তিনি বলেন, “আমি এখনও রাতে দুঃস্বপ্ন দেখি। ক্রিস্টাল জনকে রাহুল কুমারকে প্রশ্ন করছেন ডার্বির দিন নন্দকুমারকে ফাউল না দেওয়া নিয়ে। পাল্টা ক্রিস্টাল জন রাহুল কুমারকে বোঝাচ্ছেন, কেন সে দিন রাকিপের বিরুদ্ধে ফাউল দেওয়া হয়েছিল।”
আরও পড়ুন: OPTICAL ILLUSION: ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধাটির সমাধান করতে পারবেন?
এই মরশুমে আইএসএলে রেফারিংয়ের মান নিয়ে নানা প্রশ্ন উঠছে। কলকাতার দুই প্রধানকে দেখা গিয়েছে রেফারিং নিয়ে অভিযোগ করতে। রেফারিং নিয়ে সরব হয়েছেন ইস্টবেঙ্গল কোচও। জামশেদপুর ম্যাচের পর রেফারিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুয়াদ্রাত। এই মন্তব্যের জন্য তাঁর কাছে কারণ দর্শানো হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ক্লেইটনদের হেডস্যার।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে