সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চ : চলে গেলেন পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক সইদ আহমেদ । ১৯৫৮ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি পাকিস্তান দলের হয়ে খেলেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬।
সইদ আহমেদ ৪০ টি টেস্ট খেলে চল্লিশের বেশি গড় সহ ২৯৯১ রান করেছেন টেস্টে। পাঁচটি শতরান রয়েছে তাঁর যারমধ্যে ভারতের বিরুদ্ধেই তিনটি শতরান।১৯৫৮ সালে ওয়েস্টইন্ডিজ দলের বিরুদ্ধে টেস্টে অভিষেক ঘটান। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে হানিফ মহম্মদ ৩৩৭ রানের দুরন্ত ইনিংস খেলেন এবং সইদ আহমেদ ও মহম্মদের জুটিতে ১৫৪ রান রান ওঠে। সইদ আহমেদ ৬৫ রান করে আউট হন। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ১৭২। অফ স্পিন বলও তিনি করতেন। টেস্টে ২২ টি উইকেট আছে তাঁর।১৯৬৮-৬৯ সালে তিনি তিনটি অমীমাংসিত টেস্টের অধিনায়কত্ব করেন।
তাঁর টেস্ট ক্রিকেট জীবন শেষ হয় দুর্ভাগ্যজনকভাবে। পাকিস্তান বোর্ড তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা হিসাবে অস্ট্রেলিয়া ট্যুর থেকে দেশে ফেরত পাঠিয়ে দেয় কারণ সইদ আহমেদ মেলবোর্ন টেস্টে লিলির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়ার পরে সিডনি টেস্টে আঘাতের অজুহাত দেখিয়ে খেলতে অস্বীকার করেন। পাকিস্তান দলের ম্যানেজমেন্ট সন্দেহ প্রকাশ করেছিল তাঁর আদৌ কোনও চোট লাগে নি এবং লিলির ভয়ে তিনি সিডনির সবুজ উইকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কথিত আছে, ডেনিস লিলি মেলবোর্ন টেস্টে সইদ আহমেদের বিরুদ্ধে এতটাই চটেছিলেন যে তিনি প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিলেন।
আরও পড়ুন বিজেপি ও বাম-কংগ্রেস প্রার্থী জট : আর কত বিলম্ব?
তিনি অবসর নেওয়ার কিছুদিন পরে ধর্মীয় প্রতিষ্ঠান তবলিগী জামাতের প্রচারকের ভূমিকায় তাঁকে দেখা যায়। তিনি স্মরণীয় থাকবেন ডেনিস লিলির সঙ্গে সংঘাতের কারণে আর মনে রাখা হবে তাঁকে ষাট ও সত্তর দশকের এমন এক তারকা ক্রিকেটার হিসেবে যার টেস্ট ক্রিকেটের আদি ঘরানাতেও উইকেটের সবদিকে স্ট্রোক নেওয়ার বিরল ক্ষমতা ছিল।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার