Home » Building Collapsedঃ গার্ডেনরিচের রেশ কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল দোতলা বাড়ি, চাপা পড়ে মৃত ২

Building Collapsedঃ গার্ডেনরিচের রেশ কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল দোতলা বাড়ি, চাপা পড়ে মৃত ২

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চঃ গার্ডেনরিচের রেশ কাটতে না কাটতেই ফের ভেঙে পড়ল বাড়ি। এবার রাজধানী দিল্লিতে ভেঙে পড়ল একটি দোতলা বাড়ি। চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু ২ জনের। গুরুতর আহত আরও কয়েকজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায়।

আরও পড়ুন   বৃহস্পতিতেও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়, ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব আর কতদিন?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোতলা বাড়ির একতলায় একটি জিন্স তৈরির কারখানা ছিল। বুধবার রাতে কাজ সেরে বাড়িটির উপরের তলায় ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। এরপর মাঝ রাতে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। বাড়ির নীচে চাপা পড়ে যান বেশ কয়েকজন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে যুদ্ধকালীন তৎপরতায় হাসপাতালে নিয়ে যায়। তাঁদের মধ্যে দু’জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন  Arvind Kejriwal: ‘সমন মেনে হাজিরা দিলে ইডি যেন গ্রেফতার না করে’, হাইকোর্টে কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের

ইতিমধ্যেই বাড়ির মালিককে চিহ্নিত করা হয়েছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছিল ঘটনার পর থেকেই। দিল্লি পুলিশের উত্তর-পূর্ব শাখার ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, ‘রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দ্বিতল বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর বাড়ি মালিকের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে।’

About Post Author