Home » বৃহস্পতিতেও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়, ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব আর কতদিন?

বৃহস্পতিতেও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস! বিকেল হলেই ৪০ কিমি বেগে ঝড়, ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব আর কতদিন?

সময় কলকাতা ডেস্ক, ২১ মার্চঃ বসন্তেও আকাশের মুখ ভার। মঙ্গলবার থেকে একনাগাড়ে বৃষ্টিতে ভিজছে গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার রাত থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় তুমুল বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে ঘন্টায় ৭০-৮০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর এখনই স্বস্তির কোনও আপডেট দিতে পারছে না। বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হবে। দিনভর মেঘলা থাকবে আকাশ। ভরা বসন্তে ঝড়-বৃষ্টির তাণ্ডব চলবে শনিবারও। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হবে। অন্যদিকে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টিপাত চলবে শুক্রবার পর্যন্ত। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন   Skin Care: এই বসন্তেও ত্বকের জেল্লা বাড়াতে চান? আপনার জন্য রইল কিছু টিপস

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। রোদের দেখা মেলেনি। কলকাতা ও তার আশেপাশের এলাকায় দুপুর থেকেই তুমুল বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী শনিবার পর্যন্ত এমন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। এদিকে, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় অবস্থান করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯২ শতাংশ।

পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দিনভর ভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বাধিক ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকবে। এদিকে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তিন জেলায়। এই তিনটি জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার পর্যন্ত এমন আবহাওয়াই বজায় থাকবে। ঝাড়খণ্ড, ওডিশা, বিদর্ভ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, পূর্ব মধ্য প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে আগামী তিনদিন।হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গের উত্তরের কিছু জেলা, সিকিম, তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা এবং কেরালায় ঝড়-বৃষ্টি চলবে।

#latestbengalinews

#weatherreport

About Post Author