স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মার্চ: রাত পোহালেই শুরু হতে চলেছে আসন্ন মরশুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। শেষ বেলায় প্রস্তুতিতে ব্যস্ত গত বারের ফাইনালিস্ট গুজরাট টাইটান্স। তবে এবারে আইপিএলে খেলতে পারবেন না ভারতের তারকা পেসার মহম্মদ শামি। যিনি গুজরাট দলের নির্ভরযোগ্য পেসার। তার বদলি অনেকদিন ধরেই খুঁজছিল গুজরাট শিবির। অবশেষে প্রতিযোগিতা শুরুর দু’দিন আগে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করল তারা। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন পেসার সন্দীপ ওয়ারিয়রকে দলে নিয়েছে শুভমন গিলের দল।

বুধবার রাতে আইপিএলের তরফে একটি বিবৃতিতে দিয়ে এই খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে লেখা হয়েছে, “ভারতীয় দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ডান গোড়ালিতে সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি রিহ্যাবে রয়েছেন। শামির পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রকে দলে নিল গুজরাট। যিনি আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন। ৫০ লক্ষ টাকার বেস প্রাইসে গুজরাতে যোগ দিচ্ছেন সন্দীপ।” দলে যোগ দেওয়ার জন্য সন্দীপকে শুভেচ্ছা জানিয়ে নিজেদের সামাজিক মাধ্যমে পোস্ট করেছে গুজরাট টাইটান্সও। সেখানে লেখা হয়েছে, “আহত মহম্মদ শামির পরিবর্তে দলে ঢুকলেন সন্দীপ ওয়ারিয়র।”
???? Announcement ????
Sandeep Warrier replaces Mohammad Shami in our squad for the #TATAIPL2024#AavaDe | #GTKarshe pic.twitter.com/U4kAAwjwVl
— Gujarat Titans (@gujarat_titans) March 21, 2024
https://twitter.com/gujarat_titans/status/1770681606312776119
আরও পড়ুন: Carles Cuadrat: রেফারিদের বেলাগাম আক্রমণ, ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গল কোচ
বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন শামি। তার পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যায়নি ভারতের তারকা পেসারকে। লণ্ডনে গিয়ে অস্ত্রপচার করিয়ে কিছুদিন আগে দেশে ফিরেছেন তিনি। তবে এই মরশুমে তাকে আইপিএলে পাওয়া যাবে না। তিনি বর্তমানে ব্যস্ত রিহ্যাব ট্রেনিংয়ে। তার বদলে কেরলে জন্ম নেওয়া তামিলনাড়ুর বোলারকে দলে নিল গুজরাট। সন্দীপের সঙ্গে কলকাতারও যোগ রয়েছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন তিন বছর। তবে নিয়মিত ছিলেন না। নাইটদের হয়ে মাত্র পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। তার আগে মুম্বই ও বেঙ্গালুরুর দলে থাকলেও নিজের জায়গা করতে পারেননি তিনি। এখন গুজরাটে গিয়ে তার ভাগ্য ফেরে কিনা উত্তর মিলবে আর কয়েকদিন পর।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার