Home » লখনউ জিতল, অনবদ্য যশ ঠাকুর

লখনউ জিতল, অনবদ্য যশ ঠাকুর

সময় কলকাতা ডেস্ক :  যশ ঠাকুরের ডবল উইকেট মেডেনের রেকর্ড ও ৩০ রানে ৫ উইকেট গুজরাটকে রবিবার সন্ধ্যেয় ধরাশায়ী করল আইপিএলে। গুজরাটের বিরুদ্ধে লখনউ জিতল ৩৩ রানে। টসে জিতে প্রথমে ব্যাট করে উইকেটে ১৬৩ রান করে লখনউ। পাল্টা ব্যাট করতে নেমে ১৩০ রানে অল আউট হয়ে যায় গুজরাট টাইটান্স। ম্যাচের নায়ক স্বাভাবিকভাবেই যশ ঠাকুর।

এদিন গুজরাট দলে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যায়। ঋদ্ধিমান সাহার বদলে উইকেট রক্ষা  করতে নামেন  ভরত। ঋদ্ধিমান সাহা  তাঁর খারাপতম দিনেও যে উইকেটের পেছনে ভরতের চেয়ে  সাবলীল তা বলার অপেক্ষা রাখে না। ব্যাট হাতেও দলকে ডোবান ভরত।অথচ ঋদ্ধিমানের জায়গায় ওপেন করতে নেমে সাই সুদর্শন শুরুটা ভালোই করেছিলেন গিলের সঙ্গে। পাওয়ার প্লে-তে প্রথম উইকেট পড়ার আগে ৫৪ রান ওঠে। গিল আউট হতেই শুরু হয় ভাঙন। কেন উইলিয়ামসন এবং ভরত কেউই দাঁড়াতে পারেন নি। যশ ঠাকুর ও ক্রুনাল পান্ডিয়ার সামনে পরের দিকে রাহুল তেউটিয়া ছাড়া কেউ প্রতিরোধও গড়তে পারেননি।উনিশ তম ওভারে নূর আহমেদকে আউট করে খেলায় যবনিকা টানেন যশ ঠাকুর ।

About Post Author