স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ এপ্রিল: উপমহাদেশের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। তারপর থেকে দলের হাল ফেরাতে বিদেশী কোচের সন্ধানে রয়েছে পড়শি দেশের ক্রিকেট বোর্ড। কিন্তু কোনও নামী বিদেশী কোচ রাজি হননি বাবরদের কোচের দায়িত্ব নিয়ে। তাই শেষ পর্যন্ত প্রাক্তন পাক অলরাউন্ডারের উপর আস্থা রাখল পিসিবি। কোচ করা হল আজহার মামুদকে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও এক মরশুম খেলেছেন তিনি।

আরও পড়ুন: ISL 2024| MOHU BAGAN: লিগ শিল্ড জয়ের লড়াইয়ে মোহনবাগানের উপর চাপ বাড়াল মুম্বই
দেশের হয়ে প্রায় এক দশক ক্রিকেট খেলেছেন আজহার মামুদ। ১৯৯৬ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তার। প্রথম ম্যাচেই তাকে খেলতে হয় ভারতের বিরুদ্ধে। ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় আজহারের। দেশের হয়ে ১৯৯৯, ২০০৩ ও ২০০৭ মোট তিনিটি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেন। দেশের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন ১৪৩ টি। তার ব্যাট থেকে এসেছে ১৫৪৩ রান। সর্বোচ্চ ৬৭। বল হাতে নিয়েছেন ১২৩ টি উইকেট। টেস্ট ম্যাচ খেলেছেন ২১ টি। এই ফরম্যাটে করেছেন ৯০০ রান। মোট ৩ টি শতরান রয়েছে। এক ইনিংসে সর্বোচ্চ রান ১৩৬। এছাড়াও প্রথম শ্রেনীর ক্রিকেটে চুটিয়ে খেলেছেন। এই অভিজ্ঞ ক্রিকেটারের হাতে দেশের ভবিষ্যতের দায়িত্ব তুলে দিল পিসিবি।
Pakistan have appointed Azhar Mahmood as head coach for the upcoming NZ series at home????#PAKvNZ pic.twitter.com/W4vjITubdU
— Zohaib Aslam (@ZohaibArain00) April 9, 2024
ভারত পাকিস্তান দুদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি হলে আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের নিষিদ্ধ করা হয়। জাতীয় দল থেকে অবসরের পর ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন আজহার। সেই সুবাদে ২০১২-১৩ মরশুমে আইপিএলে খেলার সুযোগ পান তিনি। কিংস একাদশ পঞ্জাব বা বর্তমানে পঞ্জাব কিংসের হয়ে খেলেন। ২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। ক্রিকেট গ্লাভস তুলে রাখার পর ২০১৬ সালে পাকিস্তানের বোলিং কোচ নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে সেই দায়িত্ব ছাড়েন তিনি। পাকিস্তান সুপার লিগেও বিভিন্ন দলকে প্রশিক্ষণ করিয়েছেন। বর্তমানে ৪৯ বছর বয়স তার। এই বয়সে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি প্রস্তুত বলেই জানিয়েছেন বাবর আজমদের নতুন কোচ।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত