স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সাক্ষী আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের। যেখানে পঞ্জাব কিংসকে তাদের ঘরের মাঠে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তোলেন প্যাট কামিন্সরা। সৌজন্যে নীতিশ কুমার রেড্ডির দুরন্ত অর্ধশতরান। নীতিশ ছাড়া হায়দরাবাদের কোনও ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। ব্যাট করতে নেমে পঞ্জাবের ইনিংস থামল ৬ উইকেটে ১৮০ রানে। শেষের ওভারে জয়ের জন্য তাদের দরকার ছিল ২৯ রান। সেখান থেকে দলকে খেলায় ফিরিয়েছিলেন আশুতোষ শর্মা ও শশাঙ্ক সিং। অভিজ্ঞ জয়দেব উনাদকাটের ওভারে ২৭ রানের বেশি করতে পারেননি তারা। ২ রানে ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ।

টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। ঘরের মাঠে প্রথমে বল করার সুযোগ কাজে লাগায় পঞ্জাব। যদিও ইনিংসের শুরুটা খারাপ করেননি দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। হেড করলেন ১৫ বলে ২১ রান। চতুর্থ ওভারে হায়দরাবাদ শিবিরকে জোড়া ধাক্কা দিলেন অর্শদীপ সিং। দু’বলের ব্যবধানে ফেরালেন হেড ও আইডেন মার্করামকে। মার্করান ফিরলেন রানের খাতা না খুলেই। অভিষেকের ব্যাট থেকে এল ১১ বলে ১৬ রান। এ দিন ব্যর্থ হলেন রাহুল ত্রিপাঠী-হেনরিক ক্লাসেনের মতো ব্যাটারেরাও। একটা সময় ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল তারা। সেখান থেকে দলকে টানলেন নীতীশ কুমার রেড্ডি। তাঁকে কিছুটা সঙ্গ দিলেন আবদুল সামাদ। ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। নীতীশের ব্যাট থেকে এল ৩৭ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। ৪টি চার এবং ৫টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজালেন নীতিশ। শেষ দিকে বাংলার শাহবাজ় আহমেদ ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে লড়াই করার মত রান তুলে নেয় হায়দরাবাদ। পঞ্জাবের বোলারদের মধ্যে সফলতম অর্শদীপ নিলেন ৪ উইকেট। ২ টি করে উইকেট নিলেন হর্ষল পটেল ও স্যাম কারেন।
আরও পড়ুন: UEFA Champions League: ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধে দুরন্ত খেলেও হার বাঁচাল আর্সেনাল
জবাবে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারায় পঞ্জাব। জনি বেয়ারস্টো রানের খাতা না খুলেই ফেরেন ডাগআউটে। তাকে আউট করেন কামিন্স। প্রভসিমরন করেন ৪ রান। অধিনায়ক ধাওয়ানের অবদান ১৪। এদের দুজনকে আউট করেন ভুবনেশ্বর কুমার। দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন স্যাম কারেন। ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে ২২ বলে ২৯ করেন ব্রিটিশ অলরাউন্ডার। কারেন ফিরতে দলের হাল ধরেন সিকান্দার রাজা। রাজার ব্যাট থেকে এল ২২ বলে ২৮ রান। কিছুটা লড়াই করলেন জীতেশ শর্মাও। ১১ বলে ১৯ রান করে আউট হন জীতেশ। সপ্তম উইকেটে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।
Superb knock, Amazing catch, Crucial bowling! ???? ????
Nitish Kumar Reddy made his presence felt today and wins the Player of the Match Award ???? ????
Scorecard ▶ https://t.co/JP3mpkETgx #TATAIPL | #PBKSvSRH | @SunRisers pic.twitter.com/QBpsw9vM69
— IndianPremierLeague (@IPL) April 9, 2024
শশাঙ্কের ২৫ বলে ৪৬ রানে অপরাজিত ইনিংস খেলেন। আশুতোষের ব্যাট থেকে এল অপরাজিত ১৫ বলে ৩৩ রান। ৩টি চার ২টি ছয়ে নিজের ইনিংস সাজান আশুতোষ। কিন্তু হাতে বল না থাকায় তাদের লড়াকু ইনিংস দলকে জেতাতে পারল না। হায়দরাবাদের হয়ে ২ উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। ১ টি করে উইকেট নেন কামিন্স, নটরাজন, নীতিশ কুমার ও জয়দেব উনাদকাট।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার