সময় কলকাতা ডেস্ক, ১১ এপ্রিল : এবারের আইএসএলে ইস্টবেঙ্গলের জয়ের ধারা অব্যাহত। শনিবার চেন্নাইয়ানকে ৩-১ গোলে হারিয়ে লাল হলুদ উঠে এল তৃতীয় স্থানে। মোহনবাগান ও বেঙ্গালুরুর মত সমসংখ্যক ৭ টি করে ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে এগিয়ে থাকার জন্য ইস্টবেঙ্গল এক ধাক্কায় আইএসএলে তৃতীয় স্থানে উঠে এল। প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে মুম্বাই এবং জামশেদপুর।
এদিন ইস্টবেঙ্গল শুরুতেই গোল পেয়ে যায়। ৭ মিনিটের মধ্যে গোল করেন এডমুন্ড। ২৯ মিনিটে গোল শোধ করে দেন চেন্নাইয়ের ইরফান। অতঃপর একের পর এক আক্রমণ তুলে এনেও সুযোগ নষ্টের কারণে গোল পায় নি ইস্টবেঙ্গল। অবশেষে ৮৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন বিপিন সিং। বাকি সময়ের জন্য কেবিন সিবেলের নেতৃত্বে ইস্টবেঙ্গল ডিফেন্স অটুট ছিল। অবশেষে সংযোজিত সমায়ের শেষ মুহূর্তে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেক পুঁতে দেন নন্দা। এই ম্যাচ হেরে ১৪ দলের মধ্যে দ্বাদশ স্থানে অবস্থান করছে চেন্নাইয়ান এনএফসি ।।


More Stories
ফিফা বিশ্বকাপ ফাইনালে জিতবে কারা? ফুটবল তারকারা ও কোচেরা কি বলছেন?
৩১ সালে সুদসমেত ফিরিয়ে দেব : বুলডোজারের পরে অভিষেকের হুঙ্কার
বিদায় স্যার গ্যারী সোবার্স