স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল: গুজরাটের বিরুদ্ধে ঘরের মাঠে নামার আগে চলতি আইপিএলে অপরাজিত ছিল রাজস্থান রয়্যালস। গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স হেরে যাওয়ায় একমাত্র দল হিসেবে অপরাজিত ছিল তারা। কিন্তু বুধবার সেই তকমা ধরে রাখতে পারলেন না সঞ্জু স্যামসনরা। শেষ বলে তাদের হারতে হল গুজরাটের কাছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান তোলে রাজস্থান। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষ বলে ম্যাচ জিতে নেয় গুজরাট।

জয়পুরে টসে জিতে রাজস্থানকে প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাটের অধিনায়ক শুভমন গিল। ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সুযোগ কাজে লাগায় রাজস্থান। শুরু থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। কিন্তু ১৯ বলে ২৪ রান করে আউট হন যশস্বী। বাটলার আউট হন ১০ বলে ৮ রান করে। ৪২ রানে ২ উইকেট হারায় রাজস্থান। চতুর্থ উইকেটে ১৩০ রানের জুটি গড়েন সঞ্জু স্যামসন ও রিয়ান পরাগ। এই মরশুমে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন রিয়ান। আইপিএলেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। এদিন ৪৮ বলে ৭৬ রানের অনবদ্য ইনিংস খেললেন রিয়ান। মারলেন ৩ টি চার ও ৫ টি ছয়। পিছিয়ে ছিলেন না অধিনায়ক সঞ্জু স্যামসনও। তার ব্যাট থেকে এল ৩৮ বলে ৬৮ রানের ইনিংস। রিয়ান আউট হলেও শেষ পর্যন্ত টিকে রইলেন সঞ্জু। শেষের দিকে সিমরন হেটমায়েরের ৫ বলে ১৩ রানের সৌজন্যে ১৯৬ রান তোলে রাজস্থান।
WHAT. A. WIN ????????
The pair of R & R has done it against #RR ????????
Rahul Tewatia & Rashid Khan pull off a famous win in Jaipur ????????
Scorecard ▶️ https://t.co/1HcL9A97Ch#TATAIPL | #RRvGT pic.twitter.com/eImggsoNKB
— IndianPremierLeague (@IPL) April 10, 2024
আরও পড়ুন: UEFA Champions League: জোড়া গোল রাফিনহার, প্যারিসে এমবাপ্পেদের হারাল বার্সেলোনা
গুজরাটের হয়ে শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন। প্রথম উইকেটে তাদের ৬৪ রানের জুটি গুজরাটের সামনে ম্যাচ জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করে। ৩৫ রানে সাই সুদর্শন ফিরলে দলের রান এগিয়ে নিয়ে যান শুভমন। একাদশ ওভারে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় গুজরাট। কুলদীপ সেনের এক ওভারে আউট হন ম্যাথু ওয়েড ও অভিনব মনোহর। বিজয় শঙ্কর শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। গিল একাই গুজরাটকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। ৪৪ বলে ৭৭ রানের মাথায় চাহলকে ছয় মারতে গিয়ে স্টাম্পড হন তিনি। শুভমন ফিরতে গুজরাটের জয়ের আশা ফিকে হতে থাকে। সেখান থেকে দলকে আবার ম্যাচে ফেরান রাহুল তেওয়াটিয়া ও রশিদ খান। দ্রুত ৩৮ রানের জুটি খেলেন তারা। ১১ বলে ২২ রান করে তেওয়াটিয়া আউট হলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রশিদ খান। ১১ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন আফগান অলরাউন্ডার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। রাজস্থানের হয়ে ৩ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না কুলদীপ সেন।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত