Home » Ration corruption caseঃ রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়, বাকিবুর-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

Ration corruption caseঃ রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়, বাকিবুর-সহ ৩ জনের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ  #শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার রেশন দুর্নীতির মোট ১৫০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। #রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শংকর আঢ্য- সহ অন্য অভিযুক্তদের সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে। জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেক ও বোলপুরে বাড়ি, গাড়ি থেকে শুরু করে একাধিক বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেইসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক যে কোটি টাকার উপর সম্পত্তি পরিবারের অন্যে সদস্য দের কাছ থেকে ‘উপহার’ হিসাবে পেয়েছিলেন, সেগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে বলেই জানিয়েছে ইডি। অন্যদিকে,বাকিবুরের কলকাতা ও বেঙ্গালুরুরর দু’টি হোটেল, প্রচুর ব্যা ঙ্ক অ্যা্কাউন্ট, ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে।

আরও পড়ুন  OPTICAL ILLUSION: পর্যবেক্ষণ শক্তি দিয়ে ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করে দেখান

শুক্রবারই রেশন দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। জানা গিয়েছে, গত ২০১৪-১৫ সাল থেকে মোট ৩৫০ কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে। বাংলাদেশ হয়ে হাওয়ালার মাধ্যমে বিপুল টাকা পাচার করা হয়েছে। অন্যদিকে, এদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায় ও শান্তিপ্রসাদ সিংহের প্রায় ২৪০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, প্রসন্ন রায়ের পাথরঘাটায় ৯৬ কাঠা, সুলতানপুরে ১১৭ কাঠা, মহেশতলায় ২৮২ কাঠা, নিউ টাউনে ১৩৬ কাঠা জমি ও শান্তিপ্রসাদ সিংহের পূর্ব যাদবপুরের একটি বেনামী ফ্ল্যারট এবং কাপাসহাটিতে দু’টি জমি ইডি বাজেয়াপ্ত করেছে।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তৃতীয় চার্জশিটে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস ও তার একাধিক সংস্থার। রেশন দুর্নীতির টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে কীভাবে শঙ্করের পাশাপাশি বিশ্বজিতের মাধ্যমে ঘুরপথে বিদেশে পাচার হয়েছে তাঁর উল্লেখ রয়েছে চার্জশিটে। ইডির দাবি, ২০১৪-২০১৫ সালে রেশন দুর্নীতির সাড়ে তিনশো কোটি টাকা বিদেশে পাচার করেছেন বিশ্বজিৎ। জানা গিয়েছে, পাঁচ শতাংশ কমিশনে জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতির টাকা বিদেশ পাচারে কাজ করতেন। এর আগে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শঙ্কর আঢ্যর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। সেখানে ২০ হাজার কোটি টাকা রেশন দুর্নীতি মামলায় বিদেশে পাচার করা হয়েছে বলেই উল্লেখ করা হয়। ইডি-র দাবি, সেই টাকা শঙ্কর আঢ্যর নামে বিদেশে পাচার করা হয়েছে।

#ED

#JyotipriyaMallik

#Rationcorruptioncase

#Recruitmentcorruptioncases

About Post Author