সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : ইডির তদন্তকে চ্যালেঞ্জ করে আদালতে সদর্থক সাড়া না পেয়ে এবার সরাসরি জামিনের আবেদন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী ও দাপুটে তৃণমূল নেতা সুজিত বসুর। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ইডি তাঁকে গ্রেপ্তার করেছে,উল্লেখ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতিতে মে মাসে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ইডির দায়ের করা এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু, তবে আদালত তদন্তে দ্রুততার কোন কারণ খুঁজে পায়নি। এবার সরাসরি জামিনের আবেদন করে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি। আগামী সোমবার (১৫ জুন ) তার জামিনের আবেদনের শুনানি হবে। উল্লেখ্য পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক বার ইডির তলব করা হয়েছে রথীন ঘোষকে, এবার ইডির স্ক্যানারে আসায় মদন মিত্রের বাড়িতে ইডি তল্লাশি শুরু হয়, চলছে তদন্ত। ।
“রাজনৈতিক প্রতিহিংসা “, জামিনের আবেদন সুজিত বসুর
Oplus_131072


More Stories
কুণাল-কল্যাণ :কলকাতায় চ্যাংদোলা, দিল্লিতে সাসপেন্ড
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
পুলিশের জালে স্বপন সাহা, মালবাজারে দোলাচল