সময় কলকাতা ডেস্ক, ১৩ জুন : রাজ্যে ইডির সক্রিয়তা জারি। বঙ্গে দুই তৃতীয়াংশের বেশি তৃণমূল বিধায়ক ভোটের পরে বিদ্রোহী হয়ে উঠলেও আমৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ থাকার সংকল্প ঘোষণা করেছিলেন মদন মিত্র। শুধু তাই নয় বিদ্রোহীদের কঠোর সমালোচনা করেছিলেন মদন মিত্র। এবার ইডির স্ক্যানারে সেই মদন মিত্র। শনিবার দুর্নীতি দমনের তদন্তে মদন মিত্রের সঙ্গে যোগাযোগ আছে এমন আটটি জায়গায় হানা দিয়ে তল্লাশি চালাল ইডি।
জানা গিয়েছে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর ঠিকানায় ইডি-র অভিযান । উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত প্রোমোটার অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি । উদ্ধার হয় একাধিক পুরসভায় নিয়োগ সংক্রান্ত তালিকা সেই সূত্র ধরেই কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের কামারহাটি, জোকা, ভবানীপুরের ঠিকানা সহ মোট ৮টি জায়গায় তল্লাশি চালায় ইডি । ইডির তরফে বলা হয়েছে, ‘এখনও পর্যন্ত ১২৫ জনকে ঘুষের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। টাকা ছাড়াও সোনা ঘুষ হিসেবে নিতেন তৃণমূল বিধায়ক। দালালদের মাধ্যমে চলত গোটা প্রক্রিয়া। ”


More Stories
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দুটি দাবি মেনে নিল কেন্দ্রীয় সরকার
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন