সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিলঃ মমতা-অভিষেকের কর্মসূচিতে শনিবার সরগরম শিলিগুড়ি। উত্তরবঙ্গে একের পর এক নির্বাচনী প্রচার সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে ঘাঁটি গাড়ছেন রাজনৈতিক সব দলের শীর্ষ নেতা-নেত্রীরা। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শনিবার তাঁর সভা করার কথা শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে। দলীয় সূত্রে খবর, চালসা থেকে শিলিগুড়ি এসে এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এই সভায় শিলিগুড়ির কর্মী-সমর্থকরাও হাজির থাকবেন।জানা গিয়েছে, সভা সেরে এদিনই কলকাতা ফেরার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বাংলা নববর্ষের দিনটি মুখ্যমন্ত্রী কলকাতায় কাটিয়ে পরের দিনই আবার ভোট-প্রচার করতে উত্তরবঙ্গে উড়ে যাবেন বলে জানা গিয়েছে।
শুক্রবারই কোচবিহার এবং আলিপুরদুয়ারে জোড়া সভা ছিল মমতার। এই দুই কেন্দ্রেই ভোট আগামী ১৯ এপ্রিল। এদিন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বাসুনিয়ার সমর্থনে কোচবিহারের সভামঞ্চ থেকে একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তাঁর ডেপুটি তথা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে বিদ্ধ করেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে আজ, শনিবার শিলিগুড়িতে বিভিন্ন বণিকসভা ও বিশিষ্টদের সঙ্গে বৈঠক করতে পারেন অভিষেক। সেইসঙ্গে কোচবিহারের দলীয় প্রার্থী জগদীশচন্দ্র বাসুনিয়ার সমর্থনে তিনি সিতাইয়ে একটি রোড শো করবেন আজ। সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত শিলিগুড়ির একটি হোটেলে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এদিকে, আগামী ১৬ এপ্রিল ফের একবার মোদী-মমতা দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে উত্তরবঙ্গ। জোড়া সভা করতে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দলীয় প্রার্থীদের সমর্থনে ১৬ এপ্রিল তাঁর সভা করার কথা বালুরঘাট এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। একইদিনে শিলিগুড়িতে রোড-শো করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে, উত্তরবঙ্গে ফের ভোট প্রচারে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
#TMCCandidateNirmalChandraRoy
#CMMamataBanerjee


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?