স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ এপ্রিল: আরও একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সকে শেষ বলে হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছিল নাইটরা। নাইটদের হয়ে দুরন্ত শতরান করেন সুনীল নারিন। প্রতিযোগিতার ইতিহাসে এই রান তাড়া করে জয়ে নজির ছিল না কোনও দলের। সেই কাজটি মঙ্গলবার করে দেখাল রাজস্থান রয়্যালস। ৮ উইকেট হারিয়ে শেষ বলে জয়ের রান তুলে নেয় তারা। অপরাজিত শতরান করে দলকে জয় এনে দিলেন জস বাটলার।

ইডেনে টস জিতে নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের মাঠে শুরুটা ইতিবাচক হয়নি নাইটদের। গত ম্যাচের নায়ক ফিল সল্ট রান পান নি। ১৩ বলে ১০ রান করে আবেশ খানের বলে আউট হন তিনি। সল্ট রান না পেলেও শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করছিলেন সুনীল নারিন। তিন নম্বরে নামা অঙ্গকৃশ রঘুবংশীর সঙ্গে জুটি বেধে দলের রানকে এগিয়ে নিয়ে যান ক্যারিবিয়ান অলরাউন্ডার। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটি খেলেন দুজনে। নাইটদের এই মরশুমের আবিষ্কার রঘুবংশী। প্রতি ম্যাচে নিজের প্রতিভাকে তুলে ধরছেন। রাজস্থান ম্যাচেও আত্মবিশ্বাসী ইনিংস খেলেন। মাঠের বিভিন্ন দিকে শট মারছিলেন। ১৮ বলে ৩০ রান করে বড় শট খলতে গিয়েই আউট হন রঘুবংশী। এই ম্যাচেও চেনাছন্দে পাওয়া যায়নি শ্রেয়স আয়ারকে। ৭ বলে ১১ রান করে আউট হন নাইট অধিনায়ক। আন্দ্রে রাসেলের অবদান ১০ বলে ১৩ রান। দলের মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ঢেকে দিলেন নারিন। মাত্র ৪৯ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। আইপিএলে কেকেআরের তৃতীয় ক্রিকেটার হিসেবে শতরান করলেন নারিন। শেষে নারিনের ইনিংস থামে ৫৬ বলে ১০৯ রানে। ১৪ টি চার ও ৬ টি ছয় মারেন তিনি। শেষ দিকে রিঙ্কু সিংয়ের ৯ বলে ২০ রানের সৌজন্যে ২২০ রানের গণ্ডি পেরোয় নাইটরা।
For his 7th ???? in the #TATAIPL and hitting a match winning innings, Jos Buttler wins the Player of the Match award ????
Scorecard ▶️ https://t.co/13s3GZLlAZ #TATAIPL | #KKRvRR pic.twitter.com/iL4eUDoND8
— IndianPremierLeague (@IPL) April 16, 2024
আরও পড়ুন: IPL 2024: আইপিএলে রেকর্ড রান সানরাইজার্স হায়দরাবাদের, কোহলিদের ২৫ রানে হারাল প্যাট কামিন্সের দল
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে বড় শট খেলতে শুরু করেন যশস্বী যাদব। কিন্তু বড় রান করতে পারেননি তিনি। ৯ বলে ১৯ রান করে বৈভব অরোরার বলে আউট হন। রান পাননি অধিনায়ক সঞ্জু স্যামসন। মাত্র ১২ রান করে আউট হন হর্ষিত রানার বলে। তিন নম্বরে নেমে আগ্রাসী খেলতে শুরু করেন রিয়ান পরাগ। হর্ষিতের বলে ছয় মারতে গিয়ে ১৪ বলে ৩৪ রান করে আউট হন তিনি। পরাগ ফিরতে রানের গতি কমে যায় রাজস্থানের। চার নম্বরে নেমে ব্যর্থ ধ্রুব জুরেল। ৪ বল খেলে ২ রান করে নারিনের বলে আউট হন তিনি। ত্রয়োদশ ওভারে জোড়া ধাক্কা খায় রাজস্থান। পরপর দুই বলে রবিচন্দ্রণ অশ্বিন ও শিমরণ হেটমায়ারকে আউট করে নাইটদের ম্যাচে ফেরান বরুণ চক্রবর্তী। ১৫ ওভারের পর থেকে রানের গতি বাড়াতে থাকে রাজস্থান। বাটলারের সঙ্গে দলের রান এগিয়ে নিয়ে যান রোভমান পাওয়েল। রাসেল ও নারিনের একটি ওভারে অনেকগুলি বাউণ্ডারি মারেন দুজনে। একটা সময় মনে হচ্ছিল দুজনেই ম্যাচ জিতিয়ে ফিরবেন। তখনই পাওয়েলকে ফেরান নারিন। আরও একবার ম্যাচে ফেরে রাজস্থান। শেষ তিন ওভারে জয়ের জন্য ৪৬ রান দরকার ছিল তাদের। সেখান থেকে প্রায় একক দক্ষতায় দলকে টানেন বাটলার। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। পিচে টিকে থেকে সেই রান তুলে নেন বাটলার। শেষ পর্যন্ত ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ব্রিটিশ ব্যাটার। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। নাইটদের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন হর্ষিত রানা, সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে