Home » বাটলার হারালেন কেকেআর-কে

বাটলার হারালেন কেকেআর-কে

সময় কলকাতা ডেস্ক,১৭ এপ্রিল : স্বপ্নের ইনিংস খেলে কেকেআরের স্বপ্নভঙ্গ করলেন জস বাটলার। ৬০ বলে অপরাজিত ১০৭ রান করে কেকেআরের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসকে ম্যাচ জেতালেন ইডেনে। বলা যেতেই পারে, বাটলার হারালেন কলকাতা নাইট রাইডার্সকে। কলকাতাকে বাটলার হারালেন শুধু তাই নয়, সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড করল রাজস্থান। আর আইপিএলে ছটি সেঞ্চুরি হয়ে গেল বাটলারের। টসে হেরে ব্যাট করতে নামা নাইট বাহিনী সুনীল নারাইনের ৫৬ বলে ১০৯ রানের ইনিংসের সৌজন্যে ৬ উইকেটে ২২৩ রান তোলে। সুনীল নারাইনের সেঞ্চুরি ছিল কেকেআরের ইতিহাসে তৃতীয় সেঞ্চুরি। পাল্টা ব্যাট করতে নেমে একটা সময় ৬ উইকেট হারিয়ে ১২১ রান করে ধুঁকতে থাকা রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনেন বাটলার – পাওয়েল জুটি।পাওয়েল ফিরে যাওয়ার পরে শেষ তিন ওভারে রাজস্থানের দরকার ছিল ৪৬ রান। একার হাতে কলকাতা নাইট রাইডার্সের বোলিংকে খুন করে অতিমানবীয় ইনিংস খেলে রাজস্থানের জয় ছিনিয়ে আনেন বাটলার।

Mohun Bagan: নববর্ষে সমর্থকদের ‘লিগ শিল্ড’ উপহার দিল মোহনবাগান

মঙ্গলবার শাহরুখ খানের সঙ্গে ইডেন বিষন্নতায় ডুবলেও একটি অসামান্য ম্যাচ উপহার পেল কলকাতাবাসী। অন্যদিকে নারাইন যেমন মন কাড়লেন, কলকাতার মাথা ব্যথা বাড়িয়ে চলেছেন ব্যাটে অধিনায়ক শ্রেয়স আয়ার আর বলে মিচেল স্টার্ক। ২৫ কোটির স্টার্ক একটি ম্যাচ ছাড়া প্রতিটি ম্যাচে হতাশ করেছেন। এদিনও স্টার্ক উইকেট হীন ফিফটি উপহার দিলেন রাজস্থানের বিরুদ্ধে বোলিংয়ে। অন্যদিকে, ট্রেন্ট বোল্ট – আবেশ খান রাজস্থানের হয়ে বেশ চমৎকার বল করলেন। রিয়ান পরাগ, যশস্বীও তাঁদের ছোট্ট ক্যামিও দিয়ে দলের জন্য কিছু কিছু অবদান রাখলেন। তবুও সন্ধ্যা ছিল নারাইনের, শেষ প্রহরের নায়ক বাটলার । ।।

IPL 2024: আইপিএলে রেকর্ড রান সানরাইজার্স হায়দরাবাদের, কোহলিদের ২৫ রানে হারাল প্যাট কামিন্সের দল

About Post Author