Home » জঙ্গিদের গুলিতে ফের রক্তাক্ত উপত্যকা, প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক

জঙ্গিদের গুলিতে ফের রক্তাক্ত উপত্যকা, প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক

সময় কলকাতা ডেস্ক, ১৮ এপ্রিলঃ জঙ্গিদের গুলিতে ফের রক্তাক্ত উপত্যকা। প্রাণ হারালেন এক পরিযায়ী শ্রমিক। বুধবার জম্মু-কাশ্মীরের অনন্তনাগে এক পরিযায়ী শ্রমিকের উপরে গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা করা যায়নি তার। নিহত ওই শ্রমিকের নাম রাজু শাহ। তিনি বিহারের বাসিন্দা।

আরও পড়ুন   গাড়ি দুর্ঘটনা, আহত কাকলি ঘোষ দস্তিদার : শিক্ষানবীশ চালকের গাড়ির ধাক্কা তিনবারের সাংসদের গাড়িতে

কর্মসূত্রে কাশ্মীরে থাকতেন। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার অনন্তনাগের বিজবেরার জ়াবলিপোরা এলাকায় তাঁর উপরে হামলা চালায় জঙ্গিরা। শূন্য থেকে গুলি চালানো হয় বলেই খবর। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। উল্লেখ্য, আগামী ৭ মে উপত্যকায় লোকসভা ভোট। তারই মধ্যে ফের জঙ্গি হামলা হল জম্মু-কাশ্মীরে। এর আগে গত সোমবারই দক্ষিণ কাশ্মীরের হেরপোরায় এক ব্যক্তির উপরে হামলা চালায় জঙ্গিরা। ওই ব্যক্তি দেহরাদুনের বাসিন্দা ছিলেন। তার আগে গত ফেব্রুয়ারিতে পাঞ্জাবের দুই শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সেই সময়ে তদন্তে নেমে এক জঙ্গিকে গ্রেফতার করা হয় এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাকিস্তান যোগও উঠে আসে।

আরও পড়ুন   Ayodhya Ram Mandir: প্রথম রাম নবমী পালন রামমন্দিরে, অপেক্ষা সায়েন্টিফিক সূর্যতিলকের, দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

এর আগে ২০১৯ সালের অক্টোবর থেকে মাস থেকে জম্মু-কাশ্মীরে একাধিকবার আক্রান্ত হয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। গত বছরই কাশ্মীরের বান্দিপোরায় এক পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে মারা যান তিনি। ওই শ্রমিকও বিহার থেকে এসেছিলেন বলেই খবর।

আরও পড়ুন  তীব্র দাবদাহের মধ্যে সুস্থ থাকতে খাবারের তালিকায় যোগ করুন লাউয়ের রায়তা

About Post Author